টালিগঞ্জের মেকআপ আর্টিস্টের রহস্য মৃত্যু! পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ

রিজেন্ট পার্ক থানা এলাকার এলাকার ৫২৭/১ মিশন অঞ্চল বাঙাল পাড়ার ভাড়া বাড়ি থেকে উদ্ধার মেক আপ আর্টিস্ট উদয়শঙ্কর পাত্রের দেহ। ঘর খোলার পর মেঝেতে তাঁর দেহ দেখতে পান বলে দাবি পরিচারিকার।

রিজেন্ট পার্ক থানা এলাকার এলাকার ৫২৭/১ মিশন অঞ্চল বাঘান পাড়ার ভাড়া বাড়ি থেকে উদ্ধার মেক আপ আর্টিস্ট উদয়শঙ্কর পাত্রের দেহ(৪৫)। ঘর খোলার পর মেঝেতে তাঁর দেহ দেখতে পান বলে দাবি, পরিচারিকার। সঙ্গে সঙ্গে উদয়শঙ্করকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

টালিগঞ্জের মেকআপ আর্টিস্টের রহস্য মৃত্যু! পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে বেলেঘাটার ৪৪/এইচ/৩ বারোয়ারিতলায় বাসিন্দা উদয়শঙ্কর ভাড়া থাকতেন রিজেন্ট পার্ক এলাকার ৫২৭/১ মিশন অঞ্চল, বাগান পাড়া, কলকাতা-৯৩-এ। গত এগারো মাস ধরে তিনি এখানেই থাকতেন। সাধারণত একা থাকলেও, মাঝে মধ্যে স্ত্রী গীতা পাত্র সেখানে থাকতেন। পরিচারিকার দাবি বাড়ির একটি চাবি তার কাছেও থাকত। সেই মতো শনিবার সকালে তিনি দরজা খোলেন। অচৈতন্য অবস্থায় ঘড়ের মেঝেয় পড়ে থাকতে দেখেন উদয়শঙ্করকে। পাশে ছিল খাবারের বাটি। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে উদয়শঙ্করকে মৃত বলে ঘোষণা করা হয়।

এখনও পর্যন্ত ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা না হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খাবার খেতে গিয়ে দুর্ঘটনা, নাকি পিছনে অন্য কিছু তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় পরিচারকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির অন্য সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+