ভরা বর্ষায় ডুবছে এসএসএল কলকাতা, ব্যবস্থা উপকূলরক্ষীবাহিনীর
ডুবতে বসেছে এমভি এসএসএল কলকাতা। দূষণ রোধ করার জন্য উপকূলরক্ষীরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
ডুবতে বসেছে মার্চেন্ট ভেসেল এসএসএল কলকাতা। গত ১৩ জুন অন্ধ্রপ্রদেশ থেকে রাসায়নিক নিয়ে কলকাতা আসছিল জাহাজটি। কিন্তু কলকাতা বন্দরের পৌঁছনোর আগেই বকখালির কাছে এই পন্যবাহী জাহাজটিতে আগুন লেগে যায়। জাহাজটি ডুবে গেলে তার থেকে জ্বালানী তেল সমুদ্রে মিশে দূষণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেদিকে নজর রাখছে উপকূলরক্ষী বাহিনী।

এজন্য তাদের বিভিন্ন ভেসেল থেকে এসএসএল কলকাতার উপর নজরদারী করা হচ্ছে। সেই সঙ্গে ক্রেনবাহী একটি বিশেষ জাহাজও পাঠানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে কোনও ভাবেই যাতে জাহাজের তেল সমুদ্রের জলে না মেশে সেটা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
এতদিন দূষণ রোধে জাহাজটির জ্বালানী তেল ও রাসায়নিকের কন্টেনারগুলি বের করে নেওয়ার কাজ চালাচ্ছিল সিঙ্গাপুর ও নেদারল্যান্ডের দুটি বিশেষজ্ঞ দল। কোস্টগার্ডদের সঙ্গে সমন্বয়ে এই দুটি দল ভেসেল থেকে তেল বের করে নিচ্ছিল। কিন্তু জানা গিয়েছে গত কাল থেকে খারাপ আবহাওয়ায় জাহাজটি ডুবতে শুরু করায় তারা কাজ করতে পারছেন না।
১৩ জুন রাত সোয়া দশটা নাগাদ ভেসেলের ডেকে রাখা রাসায়নিকে হঠাত বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল। সেই রাতেই উপকূল রক্ষী বাহিনী জাহাজের ক্রুদের উদ্ধার করে। তারপর পোড়া জাহাজটি বাংলাদেশের জলসীমানার দিকে ভেসে যাচ্ছিল। কিন্তু কোস্টগার্ডরা জাহাজটির নোঙর নামাতে সমর্থ হয়। সেই থেকে জাহাজটি সমুদ্রের বুকেই পড়ে ছিল। কিন্তু এখন ভরা বর্ষায় জাহাজটি ডুবতে শুরু করেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications