মুসলিম ও দলিতরা অস্ত্র সংগ্রহ করুন! সংখ্যালঘু আইনজীবীর মন্তব্যে শোরগোল

সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতদের অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কি এক সংখ্যালঘু আইনজীবী। তিনি বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতরা অস্ত্রেরলাইসেন্সের জন্য আবেদন করুন।

সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতদের অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কি এক সংখ্যালঘু আইনজীবী। তিনি বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিতরা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করুন। যদি তার জন্য সম্পত্তি বিক্রি করতে হয়, তা করার পক্ষে মত প্রকাশ করেছেন মামুদ পরাচা নামে ওই আইনজীবী।

মুসলিম ও দলিতরা অস্ত্র সংগ্রহ করুন! সংখ্যালঘু আইনজীবীর মন্তব্যে শোরগোল

মামুদ পরাচা নামে ওই আইনজীবী বলেছেন, মুসলিম, দলিত, তপশিলি জাতি ও উপজাতির সদস্যরা বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করুন। গণপ্রহারের মতো ঘটনার হাত থেকে বাঁচার জন্য তিনি এই পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।

সাংবাদিক সম্মেলনে মামুদ পরাচা নামে ওই আইনজীবী বলেছেন, বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করতে গিয়ে কেউ যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি আইনি সাহায্য দেবেন। তিনি বলেন ব্যক্তিগতভাবে আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। তিনি আরও বলেন, তিনি শুধুমাত্র আইনের দিকটি দেখবেন। তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে তিনি বলেন, সরকার তাদেরকে আর্থিক সাহায্য দিতে বাধ্য। যদিও তিনি সংখ্যালঘুদের অনুরোধ করেছেন, সোনা কিংবা সম্পত্তি বিক্রি করে টাকা যোগার করুন এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করুন। এপ্রসঙ্গে শনিবার তিনি জানান, ২৬ জুলাই এব্যাপারে সাহায্য করতে একটি ক্যাম্পের আয়োজন করা হবে।

রবিবার বিশিষ্ট সিয়া নেতা মৌলনা কালবে জাওয়াদ বলেন, তিনি পরাচাকে বলেছেন ক্যাম্প করার বিষয়টি পিছিয়ে দিতে। কেননা অস্ত্র রাখার ঘোষণায় ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

ক্যাম্পে সম্ভাব্য অস্ত্র শিক্ষার কথা উড়িয়ে মৌলনা কালবে জাওয়াদ বলেন, তিনি পরাচাকে অপেক্ষা করা ও দেখার পরামর্শ দিয়েছেন। সরকার গণপ্রহার নিয়ে কী ব্যবস্থা নেয়, তারও পর্যবেক্ষণের কথা বলেছেন তিনি। তিনি বলেন গণপ্রহার নিয়ে সরকারের আইন করা উচিত। এছাড়াও গণপ্রহারের অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+