বিপজ্জনক বাড়ি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক, আইন বদলের ভাবনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : বিপজ্জনক বাড়ি নিয়ে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার এই বৈঠকে আলোচনা হবে শহরের বিপজ্জনক বাড়ি নিয়ে। আলোচনায় বসছে পুরসভাও। এ বিষয়ে নতুন আইন আনার ভাবনাই এখন কাজ করছে সরকারি মহলে।

সম্প্রতি পাথুরিয়াঘাটে বহু প্রাচীন জীর্ণ বাড়ি ভেঙে মৃত্যু হয় দুই মহিলার। জখম হন অনেকেই। ওইদিনই বিপজ্জনক বাড়ির বিপদ নিয়ে স্থানীয় কাউন্সিলর ও পুরসভার দ্বারস্থ হয়েছিলেন বাসিন্দারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। আর এই বাড়ি ভেঙে পড়তেই টনক নড়ে পুরসভার।

বিপজ্জনক বাড়ি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক, আইন বদলের ভাবনা

আইন বদলে উঠে পড়ে লাগেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ওইদিন ঘটনাস্থলে গিয়ে শোভনবাবু বলেন বিপজ্জনক বাড়ি নিয়ে তাঁর ভাবনার কথা। আসলে কম ভাড়া পাওয়ায় মালিক ওইসব বাড়ি মেরামত করতে চান না। আবার কম ভাড়ার জন্য ভাড়াটিয়ারাও বাড়ি ছাড়তে চান না।

এই দ্বিমুখী জটিলতার নিরসন ঘটাতে চাইছে পুরসভা। তাই বাড়ির আইনে বদল এনে পুরসভা নিজের হাতে রাশ রাখতে চাইছে। বিপজ্জনক বাড়িগুলি যাতে পুরসভা উদ্যোগ নিয়ে ভেঙে দিতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। সেদিনই ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানিয়েছিলেন শোভনবাবু। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে মন্ত্রিসভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+