Vande Bharat Sleeper Train: শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত! জল্পনার মধ্যেই ১৮০ কিমি গতিতে ছুটল বন্দে স্লিপার
Vande Bharat Sleeper Train: ভারতীয় রেল (Indian Rail) পথে দারুণ সফল বন্দে ভারত এক্সপ্রেস! আর এর মধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) লঞ্চ করতে চলেছে রেলমন্ত্রক। ইতিমধ্যে কয়েক দফায় নয়া ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে। নতুন করে ফের একবার এই ট্রেনের ট্রায়ান রান করল ভারতীয় রেল।
মুম্বই সেন্ট্রাল এবং আহমেদাবাদের মধ্যে সফল ভাবে এই ট্রেনটিকে (Vande Bharat Sleeper Train) কার্যত সর্বোচ্চ গতিতে দৌড় করানো হয়। আর তা চূড়ান্ত সফল।

- Vande Bharat Sleeper Train: ঘণ্টায় ১৮০ কিমি গতিতে হয় ট্রায়ান রান
জানা যাচ্ছে, আহমেদাবাদ থেকে সকাল প্রায় সাড়ে ৭ টা নাগাদ রওনা দেয় বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train)। কয়েক ধাপে এই ট্রেনের পরীক্ষা করা হয়। প্রথমে প্রতি ঘণ্টায় ১৩০ কিমি গতিতে পরে সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিতে এই ট্রেনকে ছোটানো হয়। যা খবর, দুপুর ১ টা ৫০ মিনিটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সেন্ট্রাল স্টেশনে পৌছয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত তিনদিন ধরে এই লাইনে ট্রায়ান রান চালানো হয়। সূত্রের খবর, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও) চূড়ান্ত ট্রায়ান শেষ করার পর বিস্তারিত রিপোর্ট রেলবোর্ডকে দেওয়া হবে।
- Vande Bharat Sleeper Train: চূড়ান্ত পরীক্ষায় বসবে এই ট্রেন
এক আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই চূড়ান্ত পরীক্ষায় বসতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train)। গত কয়েক দফায় ট্রায়ান রান শেষে হবে এবার অ্যাডভান্সড ট্রায়ান রান। এর মধ্যে কনফার্মেটরি অসিলোগ্রাফ কার রান (COCR) নামক একটি পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে যা ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হবে। এই পরীক্ষায় ট্র্যাকের পরিস্থিতি, সিগন্যাল সহ একাধিক বিষয় আছে। ইঞ্জিন এবং কোচের সম্পূর্ণ ফিটনেস পরীক্ষা হবে এই অ্যাডভান্সড ট্রায়ান রানে।
- Vande Bharat Sleeper Train: গত কয়েক দফায় ট্রায়ান রান হয়েছে
মুম্বই-আহমেদাবাদ রুটের আগেও গত ২রা জানুয়ারি রাজস্থানের বুন্দি জেলার কোটা এবং লাবানের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষা করানো হয়। সেই সময় ১৮০ কিমি গতিতে এই ট্রেন চালানো হয়। শুধু তাই নয়, গত কয়েক দফায় সেদিন বিভিন্ন ভাবে বিভিন্ন গতিতে ট্রায়ান রান করানো হয়। আর তা সর্বোচ্চ গতিতেই সফল হয়েছে বলে খবর। যা খবর, আগামী কয়েকদিন এই ট্রেনের ট্রায়ান রান চলবে। এরপরেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে।
- শিয়ালদহ থেকে ছুটতে পারে বন্দে ভারত
ইতিমধ্যে বাংলা থেকে দেশের একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সবটাই চলছে চেয়ারকার। এবার শিয়ালদহ থেকেও বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে বলে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications