‘অসুস্থ’ লকেটের বাড়িতে মুকুল! মমতার বিরুদ্ধে লড়াইয়ে ‘ভোকাল টনিক’ নেত্রীকে

বিজেপিতে যোগ দিয়ে তিনি সবাইকে নিয়েই চলতে চান, তা বুঝিয়ে দিচ্ছেন মুকুল রায়। এদিন তাঁর বার্তা, বাংলায় পদ্ম ফোটাতে একযোগে কোমর বেঁধে নামতে হবে।

বিজেপিতে যোগ দেওয়ার আগেই অসুস্থ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ফোন করে আরোগ্য কামনা করেছিলেন মুকুল রায়। কিন্তু গেরুয়া নামবলী গায়ে জড়ানোর পর বিজেপির মহিলা মোর্চা নেত্রীর সঙ্গে তাঁরা দেখা হয়নি। তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা নিয়ে এবার লকেটের বাড়িতে গেলেন মুকুল রায়। রাজ্য নেতাদের নিয়ে বৈঠকও করলেন তিনি।

‘অসুস্থ’ লকেটের বাড়িতে মুকুল! মমতার বিরুদ্ধে লড়াইয়ে ‘ভোকাল টনিক’ নেত্রীকে

সোমবার রাতেই তিনি গুজরাট সফর সেরে ফিরেছেন কলকাতায়। মঙ্গলবারই লকেটের বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলেন ফিরেই। সেইমতো লকেটের বাড়িতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। বার্তা দিলেন তাড়াতাড়ি সুস্থ হয়ে লড়াইয়ে ফেরার। খাতায়-কলমে এখনও বাংলার দায়িত্ব না পেলেও তিনিই যে বাংলা বিজেপির 'বস' তা বুঝিয়ে দিলেন তিনি।

একটা সময় লকেট চট্টোপাধ্যায় তৃণমূলেও তাঁর সহযোদ্ধা ছিলেন। পরে মতানৈক্যের জেরে লকেট দল ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হন। আর তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ও এখন দল ছেড়ে বিজেপিতে। রাজ্যে বিজেপির মুখ তিনিই। ফলে দুই প্রাক্তন তৃণমূলী একযোগে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হবেন।

গেরুয়া শিবিরে যোগ দিয়েই রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করছেন মুকুল রায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ফোন করে লকেটের খোঁজ নিয়েছিলেন। আরোগ্য কামনা করেছিলেন। তারপর দলে যোগ দেওয়ার পরই নিজে থেকে ফোন করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। মাঝে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও চা-বৈঠক হয়েছে তাঁর।

এবার বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী লকেটের সঙ্গে বাড়িতে দেখা করতে গেলেন মুকুল রায়। তিনি তাঁর দিক থেকে কোনও ফাঁক রাখতে চাইছেন না নতুন দলে। বিজেপিতে যোগ দিয়ে তিনি সবাইকে নিয়েই চলতে চান, তা বুঝিয়ে দিচ্ছেন পরতে পরতে। এদিন তিনি বার্তা দেন, বাংলায় পদ্ম ফোটাতে একযোগে কোমর বেঁধে নামতে হবে, সেখানে কোনও দ্বিধা-দ্বন্দ্ব রাখলে চলবে না। সেই লক্ষ্যেই বিজেপিতে নাম লিখিয়ে তিনি ঐক্যের বার্তা দিচ্ছেন। রাজ্যে নেতা-নেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+