বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী! মুকুলের কথায় এবার ‘কুরুক্ষেত্র’ যুদ্ধ কাঁচরাপাড়ায়

‘ভারতীয় রাজনীতিতে বাবা-ছেলের লড়াই নতুন নয়। এর আগে মাধবরাও সিন্ধিয়ার পরিবারে এই ঘটনা ঘটেছে। জয়ন্ত সিনহার ক্ষেত্রেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।

তৃণমূলের একদা দু-নম্বর এখন বিজেপি-র জার্সি গায়ে তুলে নিয়েছেন। ছেলে কিন্তু এখনও তৃণমূলেরই সৈনিক। মুকুল রায় দল ছাড়লেও মমতার দলের সৈনিক হয়েই মা-মাটি-মানুষের লড়াই চালিয়ে যাবেন বলে সাফ জানিয়েছেন ছেলে শুভ্রাংশু রায়। এবার মুকুল রায়ও জানিয়ে দিলেন, 'কাঁচরাপাড়ার মানুষ আমার সঙ্গে আছেন। তা যে নেহাতই কথার কথা নয় জানতে অপেক্ষা করুন ভোট পর্যন্ত।'

বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী! মুকুলের কথায় এবার ‘কুরুক্ষেত্র’ যুদ্ধ কাঁচরাপাড়ায়

মোট কথা বিজেপি নেতা হয়ে কাঁচরাপাড়ায় ফেরার পর মুকুল সাফ জানিয়ে দিলেন, এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেল। এক প্রশ্নের উত্তরে তিন জানান, তাঁর লড়াই শুরু হচ্ছে বাড়ি থেকেই। কাঁচরাপাড়ার মানুষ তাঁর সঙ্গে আছেন বলেই দাবি মুকুলের। তাঁরা আমাকে নিরাশ করবেন না। উত্তর মিলবে অচিরেই।

এ প্রসঙ্গে মুকুল রায় জানান, 'ভারতীয় রাজনীতিতে বাবা-ছেলের লড়াই নতুন নয়। এর আগে মাধবরাও সিন্ধিয়ার পরিবারে এই ঘটনা ঘটেছে। জয়ন্ত সিনহার ক্ষেত্রেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতেও বাবা-ছেলের লড়াই এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। এবার না হয় সেই কুরুক্ষেত্রের লড়াই দেখবে বাংলাও।' তবে বাবা-ছেলের সম্পর্কে সেই রাজনৈতিক লড়াই প্রভাব ফেলবে না বলেই অভিমত মুকুলবাবুর।

এদিকে শুভ্রাংশু রায় দাবি করেছেন, কাঁচরাপাড়ার মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। তাঁরা উন্নয়নের পন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে তাঁরা তাঁদের সমর্থন দিতে প্রস্তুত। তিনিও বাবার সঙ্গে রাজনৈতিক এই লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন। আসন্ন ভোটেই হবে তার মূল্যায়ন। পরীক্ষা হয়ে যাবে কে বেশি ক্ষমতাশালী- মুকুল রায়ের সাংগঠিনক দক্ষতা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ।

মুকুল রায় এ প্রসঙ্গে বলেন, 'অপেক্ষা করুন না। দেখুন না কী হয়। ভোট হবে, ফলাফল বেরোবে। তারপরই দেখতে পাবেন কী হল। তবে এ প্রসঙ্গে তিনি বলেন, ভোট হয় দল হিসেবে, ব্যক্তি হিসেবে নয়। সেই লড়াইয়ে রাজনৈতিক ময়দানে ছেলে বলে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না। তিনি তাঁর দলকেই প্রাধান্য দেবেন সর্বাগ্রে। রাজনীতির আঙিনায় ব্যক্তিগত সম্পর্কের কোনও জায়গা নেই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+