৫ রাজ্যের ফলের নিরিখে বাংলা! বিজেপির অগ্রগতি কোন জায়গায়, জানালেন মুকুল রায়
রাজ্যগুলিতে বিজেপি ফলাফল সন্তোষজনক। এই ফলের নিরিখেও বাংলায় বিজেপির অগ্রগতি অব্যাহত থাকবে। জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। পাঁচ রাজ্যে ভোটের ফল গণনা শুরু পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।

বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে কটাক্ষ করেন মুকুল রায়। তেলেঙ্গানায় চন্দ্রবাবুর হাল দেখে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবে না বলেও মনে করেন তিনি। মিজোরাম কংগ্রেসের হাত ছাড়া হাওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
মঙ্গলবার সকাল আটটা থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই মধ্যপ্রদেশে কখনও কংগ্রেস এগোচ্ছে তো কখনও বিজেপি এগোচ্ছে। রাজস্থানে কিছুটা নিশ্চিত হতে পেরেছে কংগ্রেস। অন্যদিকে ছত্তিশগড় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications