খারিজ গ্রেফতারি পরোয়ানা! কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে মুকুল রায়
কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে মুকুল রায়। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজ হয়ে গিয়েছে।
কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে মুকুল রায়। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজ হয়ে গিয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত
মুকুল রায় সহযোগিতা করেছেন বলেই জানিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

২০১৮ সালের একটি প্রতারণা মামলায় দিন দশের আগে মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যাঙ্কশাল আদালতের মুখ্য নগর দায়রা বিচারক। এর বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টে আাবেদন করেন। মুকুল রায় বলেন, তিনি দিল্লির বাসিন্দা। কলকাতা পুলিশ ১০ দিন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবে না জানিয়েও, মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। এদিন সেই মামলার রায় ঘোষণা হয়। বিচারপতি গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেওয়ায় স্বস্তিতে মুকুল রায়।
সূত্রের খবর অনুযায়ী, ২০১৮-র ৩১ জুলাই বড়বাজার থানায় প্রতারণা ও দুর্নীতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর এক সরকারি কর্মীর কাছ থেকে
৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। সেই মামলার তদন্তে মুকুল রায়ের নাম উঠে আসে বলে দাবি কলকাতা পুলিশের। ১৬০ ধারায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে গত ডিসেম্বরে
নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। ওই নোটিশ অনুযায়ী, মুকুল রায় হাজির না হওয়াতেই ব্যাঙ্কশাল আদালতে আবেদন করে কলকাতা পুলিশ। এরপরেই মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মুকুল রায় রায় জানান, তিনি এখন দিল্লির বাসিন্দা। তাঁর নাম রয়েছে দিল্লির ভোটার তালিকায়। দিল্লি গিয়ে কলকাতা পুলিশ জিজ্ঞসাবাদ করলে তিনি সহযোগিতা করবেন বলেও জানান বিজেপির জাতীয় কর্মসমিতির ওই নেতা। পরে তাঁকে দিল্লির বাড়িতে গিয়ে জেরাও করেন কলকাতা পুলিশের আধিকারিকরা।












Click it and Unblock the Notifications