জন সম্পর্ক অভিযানে মনোজ মিত্রের সঙ্গে সাক্ষাত! যা বললেন মুকুল রায়

জন সম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা মুকুল রায়। প্রাক্তন আইপিএস বাণীপদ সাহার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

জন সম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা মুকুল রায়। প্রাক্তন আইপিএস বাণীপদ সাহার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সিপিএম বিরোধী আন্দোলনের সময় গড়ে তোলা গণমুক্তি পরিষদদে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন মুকুল রায়।

জন সম্পর্ক অভিযানে মনোজ মিত্রের সঙ্গে সাক্ষাত! যা বললেন মুকুল রায়

দেশ ব্যাপী বিজেপি জন সম্পর্ক অভিযান। দিল্লিতে এই অভিযানে অংশ নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পশ্চিমবঙ্গে এই কাজে সামিল হয়েছেন রাহুল সিনহা, মুকুল রায়রা। এমনই এক অভিযানে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের সঙ্গে দেখা করলেন মুকুল রায়। কেন্দ্রীয় সরকারে কাজ তাঁর কেমন লাগছে, সেই প্রশ্ন করেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, মনোজ মিত্র জানিয়েছেন, ঠিকই আছে। মনোজ মিত্রের সঙ্গে কথোপকথনে অরাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেন মুকুল রায়। মনোজ মিত্রের কাজকর্মকে পরবর্তী প্রজন্মের কাছে ধরে রাখতে তাঁর পারফরমেন্সের ভিডিও করার প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। মনোজ মিত্রের বাড়ি থেকে বেরিয়ে মুকুল রায় জানিয়েছেন, মনোজদার সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের।

মনোজ মিত্রের বাড়ি থেকে বেরিয়ে মুকুল রায়ের গন্তব্য ছিল প্রাক্তন আইপিএস, তথা প্রাক্তন সিবিআই ডিরেক্টর বাণীপদ সাহার বাড়ি। সিপিএম বিরোধী আন্দোলনের জন্য গণমুক্তি পরিষদ গঠন করা হয়েছিল। সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনে সেই গণমুক্তি পরিষদও অংশগ্রহণ করেছিল। সেই সময় যার অনেক দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন আইপিএস বাণীপদ সাহা। সেই গণমুক্তি পরিষদকে ফের জাগিয়ে তুলে বাংলায় ফের রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে অংশগ্রহণের জন্য বাণীপদ সাহার কাছে আহ্বান জানান মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+