সুদীপ্ত সেনকে ছবি বিক্রি নিয়ে 'দুই' মুকুলের 'দুই' মন্তব্য! ফের সিবিআই তলবের সম্ভাবনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে বিক্রি করা নিয়ে দুই ধরনের মন্তব্যের অভিযোগ উঠেছে বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে বিক্রি করা নিয়ে দুই ধরনের মন্তব্যের অভিযোগ উঠেছে বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। আর তার জেরেই মুকুল রায়কে ফের সিবিআই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছেন সারদা চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকরা।

সুদীপ্ত সেনকে ছবি বিক্রি নিয়ে দুই মুকুলের দুই মন্তব্য! ফের সিবিআই তলবের সম্ভাবনা

মুকুল রায়ের স্ববিরোধিতা। তৃণমূলে থাকার সময় সুদীপ্ত সেনকে বিক্রি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে বলেছিলেন, মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সারদা কর্ণধার সুদীপ্ত সেন কিনেছেন, এই তথ্য ভুল। যদিও বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের বক্তব্য পাল্টে যায় বলে অভিযোগ। এই সময় তিনি বলেছিলেন, সুদীপ্ত সেন জেলে থাকায় এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনার লোক পাওয়া যাচ্ছে না।

২০১৫-র ৩০ জানুয়ারি মুকুল রায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছিল সিবিআই। সেই সময় মুকুল রায় বলেছিলেন অভিযোগ মিথ্যা। অথচ দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে মুকুল রায়ে বলেছিলেন, ক্যানভাসে আঁচড় কাটলেই নাকি ৫০ লক্ষ টাকা। কিন্তু আগেকার সেই এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ছবি কোথায় গেল।

সিবিআই সূত্রে খবর, মুকুল রায়ে পরবর্তী বক্তব্য সংক্রান্ত সিডি কলকাতা সফর কালে সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

একই বিষয় নিয়েই দুরকম বক্তব্য রাখার অভিযোগেই মুকুল রায়কে সিবিআই-এর তরফে ফের ডাকা হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+