নারদ তদন্তে সিবিআই-এর নতুন পরিকল্পনা! বিপদ বাড়তে চলেছে বিজেপি নেতা মুকুল রায়ের
নারদ স্টিং অপারেশনের পুননির্মাণ করতে চায় সিবিআই। এর জন্য সিবিআই মুকুল রায়ের ফ্ল্যাটে নিয়ে যেতে চায় হেফাজতে থাকা পুলিশ আধিকারিক মির্জার আত্মীয় এবং ম্যাথু স্যামুয়েলকে।
নারদ স্টিং অপারেশনের পুননির্মাণ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর জন্য সিবিআই মুকুল রায়ের ফ্ল্যাটে নিয়ে যেতে চায় হেফাজতে থাকা পুলিশ আধিকারিক মির্জার আত্মীয় এবং ম্যাথু স্যামুয়েলকে। এর আগে সাসপেন্ডেড আইপিএস মির্জাকে নিয়ে গিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে ঘুষ কাণ্ডের পুনর্নির্মাণ করেছিল সিবিআই। আগামী কয়েকদিনের মধ্যে এই পুনর্নির্মাণের কাজ করা হতে পারে বলে সূত্রের খবর।

স্টিং অপারেশনে সঙ্গী ছিলেন মির্জার আত্মীয়
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে স্টিং অপারেশন করার সময় ম্যাথু স্যামুয়েলের সঙ্গে এলগিন রোডে মুকুল রায়ের ফ্ল্যাটে গিয়েছিলেন মির্জার এক আত্মীয়। যার নাম টাইগার। পেশায় তিনি স্কুল শিক্ষক। তৎকালীন বর্ধমান পুলিশ সুপারের বাসভবনে ম্যাথুর টাকা তুলে দেওয়ার সময় এই টাইগারও উপস্থিত ছিলেন। কোনও আর্থিক লেনদেনে জড়িত না থাকায় তাঁর বিরুদ্ধে এফআইআর করেনি সিবিআই।

মির্জার দাবি
নারদ কাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া সাসপেন্ডেড আইপিএস এসএমএইচ মির্জা সিবিআইঃএর আধিকারিকদের জানিয়েছেন মুকুল রায়ের নির্দেশেই তিনি ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। তাঁর দাবি ছিল সবমিলিয়ে ১ কোটি ৬০ লক্ষ টাকা তিনি মুকুল রায়ের হাতে তুলে দিয়েছিলেন। এই স্বীকারোক্তির পর মির্জা জানিয়েছিলেন, সবকিছু বলার পর অনেকটাই হাল্কা লাগছে।

মুকুল রায়ের দাবি
মির্জাকে নিয়ে ঘুষ কাণ্ডের পুনর্নির্মাণের দিন মুকুল রায় বলেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। স্টি অপারেশনের ভিডিও-তে তাকে টাকা নিতে দেখা যায়নি বলেও দাবি করেছিলেন তিনি। তাঁর আরও দাবি ছিল ম্যাথুর কাছ থেকে তিনি কোনও টাকা নেননি।

ম্যাথুর স্বীকারোক্তি
সিবিআই-এর নির্দেশিকায় সাড়া দিয়ে সম্প্রতি কলকাতায় এসেছিলেন ম্যাথু স্যামুয়েল। সিবিআই আধিকারিকরা তাঁকে প্রায় তিনঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি জানান কেডি সিং-এর নির্দেশেই স্টিং অপারেশন করা হয়েছিল। এর জন্য অর্থের যোগান হয়েছিল কেডি সিং-এর অর্থলগ্নি সংস্থা থেকে। যার পরিমাণ ছিল প্রায় ১ কোটি টাকার মতো।












Click it and Unblock the Notifications