হুমকি মামলায় মুকুল রায়ের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল হাইকোর্ট
হুমকি মামলায় মুকুল রায়ের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল হাইকোর্ট
টাকা চেয়ে হুমকি দেওয়ার মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল কলকাতা হাইকোর্টে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে ।

তবে তদন্ত যেমন চলছে তেমনই চলবে তদন্তের সহযোগিতার জন্য মুকুল রায়কে কালীঘাট থানায় হাজিরার নির্দেশ দেন বিচারপতি।
গত বছর ফেব্রুয়ারি মাসে সুজিত শ্যাম নামে মুকুল ঘনিষ্ঠ এক ব্যাক্তি আলিপুর আদালতে অভিযোগ করে জানান, অপরিচিত একটি নম্বর থেকে মুকুল রায়ের নাম করে সুজিতকে ফোন করে দেড় কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিল।
সুজিতের দাবি, ওই অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে বলা হয় দু কোটি টাকার বিনিময়ে মুকুল রায়ের সঙ্গে একটা সিডি নিয়ে রফা হয়। সেই সিডি প্রকাশ করা হলে এই সরকার পড়ে যাবে বলেও দাবি করা হয়। ফোনে সুজিতকে আরও জানান হয়, মুকুল তাকে ১ কোটি টাকা দিলেও বাকি টাকা দেয়নি। ওই টাকার বিনিময়ে সিডি দেওয়ার কথা জানানো হয়। তিনি ফেঁসে যেতে পারেন এই সন্দেহে আলিপুর আদালতে মুকুলের বিরুদ্ধে তিনি অভিযোগ জানান সুজিত। কালীঘাট থানায় ওই ঘটনায় মুকুলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।












Click it and Unblock the Notifications