সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ড:আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুকুল রায়
সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ড:আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুকুল রায়
নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা মুকুল রায়।

চলতি সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সরস্বতী পুজোর রাতে উদ্বোধনী অনুষ্ঠানে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে সুজিত মন্ডল এবং কার্তিক মণ্ডল নামের দুই ব্যক্তি। কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার ওসি অনিন্দ্য বসু এবং সত্যজিৎ বিশ্বাসের দেহরক্ষীকে। খুনের দিন দেহরক্ষী ছুটিতে ছিলেন। তাঁর ছুটি মঞ্জুর করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ওসি এবং দেহরক্ষী উভয়ের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত চলছে। এই খুনের ঘটনায় মুকুল রায়-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
এদিন মামলা দায়েরের পর মুকুল রায়ের আইনজীবী সুভাশিস চক্রবর্তী জানান, 'মুকুল রায়ের বিরদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এফআইআর করা হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন থানা গুলিতে মুকুল রায়ের বিরুদ্ধে রেলের চাকরির প্রতারণায় ২৫ টির বেশী প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
তার মধ্যে ১২ টি মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী আরও মুকুল রায়ের বিরুদ্ধে আর ৭ টি মামলা দায়ের করা হয়। এবং এই খুনের ঘটনায় তার বিরুদ্ধে হাঁসখালী থানায় ষড়যন্ত্রের মামলা দায়ের হয়।












Click it and Unblock the Notifications