দিল্লিতে সোমেনের অসুস্থতার খবর শুনেই হাসপাতালে মুকুল, ফোন করলেন প্রণববাবু

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন মুকুল রায়। ফোন করে খোঁজ নিলেন প্রণব মুখোপাধ্যায়।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন মুকুল রায়। দিল্লির এইমসে গিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন সোমেন মিত্রের শারীরিক অবস্থার। তাঁর প্রিয় ছোড়দার সঙ্গে দীর্ঘক্ষণ সময়ও কাটান তিনি। শুধু তিনিই নন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও খোঁজ নেন সোমেনের।

দিল্লিতে সোমেনের অসুস্থতার খবর শুনেই হাসপাতালে মুকুল, ফোন করলেন প্রণববাবু

সোমেন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর কিডনিতে জল জমেছে। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। চিকিৎসকরা ইতিমধ্যেই ডায়ালিসির করেছেন। সেইসঙ্গে পর্যবেক্ষণে রাখার কথাও বলেছেন। প্রণববাবু নিজে ফোন করে তাঁর এক সময়ের রাজনৈতিক সঙ্গী সোমেন মিত্রের খোঁজ নেন। তাঁর পরিবারের কাছ থেকেও খোঁজ নেন। খোঁজ নেন মেডিকেল বোর্ডের কাছ থেকেও।

প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা সোমেন মিত্র গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি হল রবিবার। ওইদিনই দিল্লিতে কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়েছিলেন সোমেনবাবু। সেখানেই তিনি অসুস্থতা বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে ভর্তি করা হয়। সোমেন মিত্রের অসুস্থতায় গভীর উদ্বেগে তাঁর আত্মীয়স্বজন-পরিজন ও অনুগামীরা। চিকিৎসকরা তাঁদের আশ্বস্ত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+