শোভন প্রসঙ্গে মুখ খুললেন মুকুল, মমতা ও তৃণমূলকে ইঙ্গিতপূর্ণ বার্তা বিজেপি নেতার
মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসে যখন কোন্দল তুঙ্গে উঠেছে, তখন তাৎপর্যপূর্ণভাবে বিজেপি নিশ্চুপ ছিল। এই প্রথম নীরবতা ভঙ্গ করলেন মুকুল রায়।
মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসে যখন কোন্দল তুঙ্গে উঠেছে, তখন তাৎপর্যপূর্ণভাবে বিজেপি নিশ্চুপ ছিল। এই প্রথম নীরবতা ভঙ্গ করলেন মুকুল রায়। তাঁর একটি খোঁচায় জল্পনা বাড়ল রাজনৈতিক মহলে। সোমবার নদিয়ার রানাঘাটে এক দলীয় সভায় মুকুল রায় বলেন, 'শোভন চট্টোপাধ্যায় মুখ খুললে বিপাকে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

মুকুল রায়ের কথায়, 'শোভন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছুই উনি জানেন। তাই শোভন দল ছাড়লে, কিংবা শুধু মুখ খুললেই মমতা ও তৃণমূল উভয়েরই বিপদ বাড়বে।' বর্তমান পরিস্থিতিতে শোভনের দলবদল স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সময়ে মুকুলের এই কথা তৃণমূলকে পরোক্ষে হুমকি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সেইসঙ্গে তিনি বলেন, 'তৃণমূলের অন্দরে সাংসদ-বিধায়ক-মন্ত্রীদের মধ্যে অসন্তোষ কাজে লাগিয়ে তাঁদের দলে নিলে পুরো পার্টিটাই বানপ্রস্থে চলে যাবে। তাদের অবশিষ্ট আর কিছুই থাকবে না। শোভনের এই মন্তব্যে অন্যরকম গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। এই কথা বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।'

তৃণমূলও মুকুলের এই বার্তা খতিয়ে দেখছে। শোভনকে নিয়ে তৃণমূল হঠাকারী করতে চাইছে না আদৌ। তৃণমূল কংগ্রেস চায় না আদৌ কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হোক পঞ্চায়েত নির্বাচনের আগে। তবে শোভনের উপর অনেক গুরু দায়িত্ব রয়েছে, সেগুলিও যথাযথ পালন করা জরুরি। এখন দেখার শোভনের পারিবারিক গণ্ডগোল কোন দিকে গড়ায়। কোন দিকে গড়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ।












Click it and Unblock the Notifications