রেল বোর্ডের প্রতারণা মামলায় আপাতত স্বস্তিতে মুকুল রায়
আপাতত স্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায়। আগামী ৮ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট।
আপাতত স্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায়। আগামী ৮ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী ৫ নভেম্বর বিচারপতি সৈদুল্লাহ্ মুন্সীর ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত মাসে গ্রেফতার হয়েছিল বিজেপির মজদুর ট্রেড ইউনিয়ন নেতা তথা টলিউডে বিজেপি সংগঠনের সভাপতি বাবান ঘোষ।
এই প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় নাম জড়ায় মুকুল রায়েরও। তাই আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল। তার আইনজীবীর দাবি, তিনি এর সাথে কোনও ভাবেই যুক্ত নন। তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হচ্ছে।












Click it and Unblock the Notifications