একজন বলছেন শ্বেতপত্র প্রকাশ করুন, অন্যজন বলছেন সব ড্রামা! মমতাকে তোপ বিজেপির

একজন বলছেন শ্বেতপত্র প্রকাশ করুন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যজন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর পুরোটাই ড্রামা। মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিলের পর কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ ও মুকুল রায়।

মুকুল রায় বলেন, বিদেশ সফরগুলি নিয়ে আগে মুখ্যমন্ত্রী একটা শ্বেতপত্র প্রকাশ করুন। এতদিন যে সমস্ত বিদেশ সফরে গিয়েছেন, একটা জায়গা থেকেও এক পয়সার শিল্প আসেনি পশ্চিমবঙ্গে। তাই চিনে তিনি কেন যাচ্ছিলেন, কেনই বা সফর বাতিল হল, তা নিয়ে আলোচনা পরে, আগে তিনি শ্বেতপত্র প্রকাশ করুন। তা না হলে লিখে দিন, এই সফর থেকে এই শিল্প বাংলায় এসেছে। তারপর আবার কোনও সফরে যাওয়ার নাম করবেন মুখ্যমন্ত্রী।

একজন বলছেন শ্বেতপত্র প্রকাশ করুন, অন্যজন বলছেন ড্রামা

আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরাও চাইছিলাম মুখ্যমন্ত্রী চিন সফরে যান। বাংলার যদি কোনও উন্নতি হয়, তা ভালই হবে। কিন্তু দেখলাম, চিন সফরে রওনা হওয়ার আগেই তা বাতিল হয়ে গেল। আসলে এসবই নাটক। এর মধ্যে কোনও সারবত্তা নেই।

একজন বলছেন শ্বেতপত্র প্রকাশ করুন, অন্যজন বলছেন ড্রামা

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, এখন আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু হয়েছেন পিনারাই বিজয়ন। তাঁকেই জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না চিন সফরে। তাঁরাই বলতে পারবেন কারণটা। এছাড়া মুখ্যমন্ত্রীকে আমরা ঘুরতে যেতে বলিনি। উনি বিদেশ ভ্রমণে অনেক পয়সা নষ্ট করেছেন। ওই পয়সায় বাংলায় শিল্প হতে পারত। বিদেশে গিয়ে ফোটো তুলে আসার নাটকটা বাংলার মানুষ ধরে ফেলেছেন, আর তাতে লাভ হবে না। উনি এখন লোক হাসানো কম করতেই চিন সফর বাতিল করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+