‘সিঁদুরে মেঘ’ দেখেই জেড-নিরাপত্তা প্রত্যাহার মুকুলের! কী বার্তা দিতে চাইলেন দলকে

সংসদীয় সমস্ত কমিটি থেকে মুকুলকে সরিয়ে দিয়েছে দল। দলের সাংগঠনিক পদেও তাঁকে ব্রাত্য করা হয়েছে। এবার স্রেফ জেড ক্যাটাগরির নিরাপত্তাটুকু তুলে নেওয়াটাই বাকি ছিল। তার আগেই সিদ্ধান্ত।

সম্মান বজায় রাখতে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিজে থেকেই ছেড়ে দিলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মকুল রায়। এর ফলে তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি নিয়ে জল্পনার মাত্রা আরও বেড়ে গেল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার আগেই তা ছেড়ে দিয়ে মোক্ষম চাল দিলেন মুকুল রায়। একদিকে যেমন তিনি নিজের সম্মান বজায় রাখলেন, তেমনই তৃণমূলকে বার্তাও দিলেন তিনি।

‘সিঁদুরে মেঘ’ দেখেই জেড-নিরাপত্তা প্রত্যাহার মুকুলের

সম্প্রতি তৃণমূলে কোণঠাসা হয়ে একের পর এক পদ খুইয়েছেন। সংসদীয় সমস্ত কমিটি থেকে তাঁকে সরিয়ে দিয়েছে দল। দলের সাংগঠনিক পদেও তাঁকে ব্রাত্য করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে সর্বভারতীয় সহ সভাপতির পদও। এবার স্রেফ জেড ক্যাটাগরির নিরাপত্তাটুকু তুলে নেওয়াটাই বাকি ছিল। কিন্তু দল তা তুলে নেওয়ার আগেই মুকুল রায় নিজেই নিরাপত্তা ছেড়ে দলকে বার্তা দিলেন।

মুকুল অনুগামীদের একাংশের দাবি, এর আগে যখন দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল, নিরাপত্তাও শিথিল করা হয়েছিল। সেই সিঁদুরে মেঘ আবার দেখেছেন পোড় খাওয়া মুকুল রায়। তাই আগেভাগে নিরাপত্তা ছেড়ে তিনি দলকে বুঝিয়ে দিতে চাইলেন, দল যখন তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করছে, তিনি দল থেকে কোনও সুবিধাই নিতে চান না। এর ফলে পাল্টা চাপ তৈরি করলেন তৃণমূলের উপর। দল বাধ্য করলে তিনি সরে যেতে যে দু-বার ভাববেন না, তাও বুঝিয়ে দিলেন।

সমস্ত সংসদীয় কমিটি থেকে সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে তাঁকে সরানোর খবর তিনি জেনেছিলেন সংবাদমাধ্যম থেকে। কিন্তু এদিন নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্তটি তিনি নিজে থেকেই দলকে জানালেন। এখানেও দলকে 'শিক্ষা' দিলেন তিনি। তিনি বোঝাতে চাইলেন তৃণমূল তাঁকে তোয়াক্কা না করলেও তাঁর কোনও কিছু যায় আসে না। তবে রাজনৈতিক মহল মনে করছে, মুকুল রায় বর্তমানে বেশ ব্যাকফুটেই। এদিন মুকুলের এই সিদ্ধান্তে তৃণমূল-মুকুল সম্পর্ক বা মমতা-মুকুল সম্পর্ক নিয়ে জল্পনা ফের নয়া মাত্রা পেতে শুরু করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+