বামেরা ছিল 'চোর' আর তৃণমূল সরকার 'ডাকাত'! মমতাকে আক্রমণে আর যা বললেন মুকুল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন যাত্রা সূচি বাতিলের মধ্যেই বিদেশ সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর প্রশ্ন, গত সাতবছরে বিদেশ সফরে গিয়ে কত পয়সার শিল্প এনেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন যাত্রা সূচি বাতিলের মধ্যেই বিদেশ সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর প্রশ্ন, মাঝে মধ্যেই বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

গত সাতবছরে বিদেশ সফরে গিয়ে কত পয়সার শিল্প এনেছেন। বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেছেন একসময়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হন তাঁর অনুগত ব্যবসায়ীরাই। আগের বামফ্রন্ট সরকারে আমলেও একই ঘটনা ঘটে বলে দাবি করেছেন মুকুল রায়। তাঁর অভিযোগ, পূর্বতন বামফ্রন্ট সরকারের মতো তৃণমূল সরকারের আমলেও বাংলায় গণতন্ত্র নেই। যেখানে বামফ্রন্ট চোর ছিল, আর এখনকার তৃণমূল সরকার ডাকাত। এমনই কটাক্ষ করেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications