মমতাকে সারদা নিয়ে জবাব! আসল সুবিধা ভোগীর কথা ফাঁস করলেন মুকুল রায়

মমতা বন্দ্যোপাধ্যায় সারদার আসল সুবিধা ভোগী। তাঁকে প্রমোট করতে গিয়েই সারদার ব্যবসা নষ্ট হয়ে যায়। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায় সারদার আসল সুবিধা ভোগী। তাঁকে প্রমোট করতে গিয়েই সারদার ব্যবসা নষ্ট হয়ে যায়। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার প্রধানমন্ত্রী সারদা-নারদ ইস্যু তুলেছিলেন। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারদার অভিযুক্তকে পাশে নিয়ে সভা করছেন মোদী। তারই উত্তর দিলেন মুকুল রায়।

সারদা ইস্যুতে মমতাকে আক্রমণ

সারদা ইস্যুতে মমতাকে আক্রমণ

মুকুল রায় বলেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ই সারদার আসল সুবিধাভোগী। তাঁকে প্রমোট করতে গিয়েই সারদার ব্যবসা নষ্ট হয়ে যায়। মমতার সৌজন্যেই সারদার মালিক সুদীপ্ত সেনকে তিনি দুবার দেখেছেন বলে জানিয়েছেন। দুই জায়গার নামও উল্লেখ করেছেন মুকুল রায়। সেই দুই জায়গা হল উত্তরবঙ্গে ডেলো এবং কলকাতার নিজাম প্যালেসে।

নারদ ইস্যুতে মমতাকে আক্রমণ

নারদ ইস্যুতে মমতাকে আক্রমণ

নারদ ইস্যুতে মমতা আক্রমণ করেছেন মুকুল রায়। তিনি বলেন, ফুটেজে দেখা গিয়েছে টাকা নিচ্ছেন, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দা, সৌগত রায়, ফিরহাদ হাকিমদের। তাহলে কি মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন তাঁরাও এই কাণ্ডে অভিযুক্ত।

মুকুল রায়ের চ্যালেঞ্জ

মুকুল রায়ের চ্যালেঞ্জ

বিজেপি নেতা মুকুল রায় বলেন, তাঁর নাম নেওয়ার সাহস করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখান মুকুল রায় সারদাকাণ্ডে যুক্ত। প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন সঙ্গে যা শাস্তি হবে তা মাথা পেতে নিতে তৈরি।

কোচবিহারের সভা থেকে মোদীর আক্রমণ

কোচবিহারের সভা থেকে মোদীর আক্রমণ

মা সারদাকে সারা দেশ পুজো করে। কিন্তু উনি বাংলাকে সারদা কেলেঙ্কারি দিয়েছে। রোজ নামে ফুল। কিন্তু পশ্চিমবঙ্গের রোজ মানে কাটা। নারদ মুনি যপ করতেন। কিন্তু পশ্চিমবঙ্গে নারদ কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। জনগণকে ভরসা দিয়ে মোদীর আশ্বাস, সব টাকার হিসেব এই চৌকিদার নিয়ে ছাড়বে।

মাথাভাঙার সভা থেকে জবাব মমতার

মাথাভাঙার সভা থেকে জবাব মমতার

সভায় মুকুল রায়কে সঙ্গী করা নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা নারদা নিয়ে আক্রমণ করতে গিয়ে মুকুল রায়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমন একজনকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী সভা করছেন, যিনি সারদা-নারদ-এ অভিযুক্ত। এর আগে মুকুল রায়কে গদ্দার বলে আক্রমণ করেছেন মমতা। কিন্তু চিটফান্ড ইস্যুতে নিজের একসময়কার প্রধান সহযোগীকে আক্রমণ করেননি।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+