Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিপিএম-এর মদতে এগিয়ে মমতার তৃণমূল! ফলপ্রকাশের পর ঘাসফুল শিবিরের হাড়ির খবর দিলেন মুকুল

অদূর ভবিষ্যতে তৃণমূল বিলুপ্ত হবে। শুধুমাত্র ইতিহাসে লেখা থাকবে তৃণমূলের নাম। এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।

অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস বিলুপ্ত হবে। শুধুমাত্র ইতিহাসে লেখা থাকবে তৃণমূলের নাম। এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, তৃণমূলের অবস্থা হবে বিপ্লবী বাংলা কংগ্রেসের মতো। প্রসঙ্গত ষাটের দশকে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বিপ্লবী বাংলা কংগ্রেস। কালের নিয়মে অবলুপ্তির পথে এই দল। সবং-এ গীতারানি ভুঁইয়ার বিরুদ্ধে শেষবার প্রতিদ্বন্দ্বিতায় দেখা গিয়েছিল বামফ্রন্টের অধীন এই দলটিকে।

'তৃণমূল বিলুপ্ত হবে'

'তৃণমূল বিলুপ্ত হবে'

সিপিএম-এর বিরোধিতা করতেই তৃণমূলের জন্ম হয়েছিল। সিপিএম ক্ষমতায় নেই, কাজ শেষে। সেই কারণে অদূর ভবিষ্যতে তৃণমূলও বিলুপ্ত হবে। মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়। এপ্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের ফিলোজফি কী? অর্থনীতি, শিল্পনীতিই বা কী এই দলটির সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেন তিনি।

 'সিপিএম-এর সহযোগিতায় জয়ী তৃণমূল'

'সিপিএম-এর সহযোগিতায় জয়ী তৃণমূল'

তৃণমূলের অভিযোগ, সিপিএম-এর সহযোগিতায় জয়ী হয়েছে বিজেপি। এবার যুক্তি দিয়ে তা খণ্ডন করার চেষ্টা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, ২০১১-র নির্বাচনে রাজ্যের ১২৫ টি সংখ্যালঘু অধ্যুষিত আসনের মধ্যে ৮৯ টিতে ভাল ফল করেছিল বাম এবং কংগ্রেস। এবারের নির্বাচনে এই ৮৯ টি আসনেই ভাল ফল করেছে তৃণমূল। এই ভাল ফল নিয়ে সিপিএম-এর সহযোগিতার অভিযোগ করেছেন মুকুল রায়।

'অভিযোগ করেন, প্রমাণ দেন না মমতা'

'অভিযোগ করেন, প্রমাণ দেন না মমতা'

নির্বাচনের ফল বেরনোর পর ইভিএম-এ কারচুপির পাশাপাশি নির্বাচনে ঢালাও টাকা ছড়ানোর অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে, মুকুল রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কিন্তু প্রমাণ দেন না।

'কেশপুরে বহু আসনে সব ভোট তৃণমূলের'

'কেশপুরে বহু আসনে সব ভোট তৃণমূলের'

বেশ কিছু আসনে বিজেপিকে জোর করে হারানো অভিযোগ করেছেন মুকুল রায়। তার মধ্যে রয়েছে আরামবাগ এবং ঘাটালের মতো আসন। ভোটের দিন ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর বিধানসভা এলাকায় গণ্ডগোল হয়েছিল। সেই কেশপুর বিধানসভার একাধিক বুথের ফল তুলে ধরেন মুকুল রায়। কোন বুথের যত ভোট রয়েছে, তার সবই পড়েছে তৃণমূলের তরফে। আবার কোনও কোনও বুথে দু-তিনটি ভোট বাদ দিয়ে বাকিগুলি পড়েছে তৃণমূলের পক্ষে। এইভাবেই রিগিং করা হয়েছে বলে অভিযোগ করেন মুকুল রায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+