দল ঘুরে দাঁড়াবেই! বাংলায় ২০২১-এ সরকার বিজেপিরই, যুক্তি দিলেন মুকুল রায়
পরের নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার। এদিন এমনটাই দাবি করেছেন, বিজেপি নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, উপনির্বাচনের পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়াবেই।
আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়বে। এদিন এমনটাই দাবি করেছেন, বিজেপি নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, উপনির্বাচনের পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়াবেই। বিজেপির সাংগঠনিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মুকুল রায়।

ভোট বেড়েছে, ভোট কমেছে
মুকুল রায় জানিয়েছেন, করিমপুরে বিজেপির ভোট বেড়েছে। অন্যদিকে খড়গপুর আর কালিয়াগঞ্জে ভোট কমেছে। বিষয়টি নিয়ে দলের মধ্যে আত্মবিশ্লেষণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। ভোটের ফল পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন মুকুল রায়।

তুলনা টানলেন উত্তর প্রদেশের
এদিন মুকুল রায় রাজ্যে ৩ কেন্দ্রে উপনির্বাচনে হারের সঙ্গে তুলনা করেন উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগের বছরে হওয়া উপনির্বাচনে। মুকুল রায় বলেন, সব আসনেই বিজেপি, সমাজবাদী পার্টি আর বহুজন সমাজপার্টির কাছে হেরে গিয়েছিল। কিন্তু পরের সাধারণ নির্বাচনে গিয়ে উল্টো ফলাফল হয়েছিল।

দল ঘুরে দাঁড়াচ্ছে
মুকুল রায় বলেন, বর্তমান পরিস্থিতিতে দল ঘুরে দাঁড়াচ্ছে। এপ্রসঙ্গে কাঁথিতে একটি সমবায়ের নির্বাচনে বিজেপির জয়ের প্রসঙ্গ তোলেন তিনি। মুকুল রায় বলেন, হারার ভয়ে স্কুল কমিটির নির্বাচন স্থগিত করে দিয়েছে তৃণমূল। সিপিএম-এর শাসনে স্কুলের নির্বাচনকেও স্থানীয় শক্তি হিসেবে যাচাই করা হত।

পরের সরকার বিজেপিরই
মুকুল রায় এদিন বলেন, লিখে রাখতে পারেন রাজ্যে পরবর্তী সরকার হবে বিজেপির নেতৃত্বে। পুরসভা নির্বাচন রাজ্যের হাতে থাকলেও, যা যা করণীয় তা করা হচ্ছে বলে জানিয়েছেন মুকুল রায়।

পদ নিয়ে গণ্ডগোলে সাফাই
দলে মণ্ডল সভাপতির নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ গণ্ডগোল প্রকাশ্যে এসেছে। যা নিয়ে এদিন সাফাই দিয়েছেন মুকুল রায়। তিনি বলেন, সে কোন অর্গানাইজেশনেই মতান্তর থাকতে পারে। তিনি আরও বলেন, এটা বড় কোনও ব্যাপার নয়। বড় করে দেখার কিংবা ভাবার কোনও কারণ নেই। এক পদ। চাইতে পারেন ৫ জন।












Click it and Unblock the Notifications