দিলীপকে টেক্কা মুকুলের! তৃণমূলে ভাঙন ধরিয়ে লোকসভার লড়াইয়ে পাশে পেলেন রাহুলকে

বঙ্গ বিজেপির মুখ হিসেবে ফের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে টেক্কা দিলেন মুকুল রায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে দলের অন্দরেই বিপাকে পড়েন দিলীপ ঘোষ।

বঙ্গ বিজেপির মুখ হিসেবে ফের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে টেক্কা দিলেন মুকুল রায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে দলের অন্দরেই বিপাকে পড়েন দিলীপ ঘোষ। তিনি যে কেন্দ্রীয় নেতৃত্বের কোপে পড়েছেন, তা আবার স্পষ্ট হল বুধবার। মুকুল রায়ের পাশে দেখা গেল না বর্তমানকে, দেখা গেল প্রাক্তনকে।

দিলীপকে টেক্কা মুকুলের! তৃণমূলের ভাঙনে পাশে রাহুল

এদিন দিল্লির কেন্দ্রীয় অফিসে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাংসদ। সেই অনুষ্ঠানে মুকুল রায়ের পাশে ছিলেন রাহুল সিনহা। রাজ্য সভাপতি রয়ে গেলেন আড়ালেই। লোকসভা নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর থেকেই মুকুল রায়কে অগ্রণী ভূমিকায় দেখা গেলেও, দিলীপ ঘোষ ক্রমশই পার্শ্ব চরিত্রে চলে যাচ্ছেন।

পঞ্চায়েত ভোটের পর লোকসভার দায়িত্বও বর্তেছে মুকুল রায় কাঁধে। পঞ্চায়েত ভোটে যে সমস্ত এলাকায় সাফল্য পেয়েছিল বিজেপি, বিশেষ করে জঙ্গলমহলের সাফল্যে কার কৃতিত্ব তা নিয়ে মুকুল-দিলীপের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব ছিল। উভয়ের অনুগামীরা স্ব-স্ব দাবি করেছিলেন। তারপর মুকুল রায় লোকসভা ভোটের দায়িত্ব পাওয়ায় দিলীপ ঘোষ বার্তা পেয়েছিলেন।

এখন আবার দিলীপ ঘোষ যখন মমতার প্রশস্তি গাইছেন, তখন মমতার শিবির থেকে সাংসদ ছিনেয়ে নায়ক বনে গেলেন মুকুল রায়। কিছুদিন আগে বাংলায় টিকিট দিতে বলিউডের দিকে হাত বাড়িয়ে সাফল্য পেয়েছিলেন, এবার তৃণমূল ভাঙতেও সফল হলেন। মুকুল রায় ক্রমেই গুরুত্ব বাড়াচ্ছেন। আর পাশে পাচ্ছেন রাহুল সিনহাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+