বিজেপিতে ‘স্বাধীন’ নন মুকুল! দিলীপদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়লেন খোদ ‘ছায়াসঙ্গী’ই
মুকুল রায় বিজেপিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করলেন তাঁর ঘনিষ্ঠ এক নেতা। সম্প্রতি মুকুল রায় সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছেন তিনি।
মুকুল রায় বিজেপিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করলেন তাঁর ঘনিষ্ঠ এক নেতা। সম্প্রতি মুকুল রায় সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছেন তিনি। আর পাকাপাকি এই সিদ্ধান্তের পরই আকাশ ঘটক নামে মুকুল রায়ের ছায়াসঙ্গী নেতা জানিয়ে দিলেন, বিজেপিতে সুখে নেই তাঁর নেতা।

আকাশের দাবি, বিজেপির রাজ্য নেতারা মুকুল রায়কে এখনও মেনে নিতে পারননি। তাই তাঁর সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ চলছে বঙ্গ বিজেপিতে। ফলে মুকুল রায় স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। আর তাঁর নেতার এই অবস্থা দেখে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুকুল রায়ের সঙ্গ ত্যাগ করে তিনি তৃণমূলে ফিরতে চাইছেন না। তিনি কংগ্রেসে ফেরাই শ্রেয় বলে মনে করছেন।
ইতিমধ্যেই তিনি দিল্লি গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসেছেন। শীঘ্রই তিনি কংগ্রেসে যোগ দেবেন।
দিল্লি বা প্রদেশে থেকে তাঁকে যোগদান করানো হতে পারে। বাংলায় কংগ্রেস নেতৃত্ব বদল করে সুদিন ফেরানোর চেষ্টায় রয়েছে হাইকমান্ড। সেইখানে তৃণমূল বা বিজেপি ছেড়ে কেউ ঘরে ফিরলে আদতে তা প্রদেশ কংগ্রেসের প্রভূত লাভ।
উল্লেখ্য, মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর আকাশও তৃণমূল ত্যাগ করেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন মুকুল রায় যে দলে যাবেন, তিনিও তাঁর সঙ্গে সেই দলেই থাকবেন। কিন্তু সাত মাস কাটতে না কাটতেই মুকুল-সঙ্গ ত্যাগ করে ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন তাঁর এতদিনের ছায়াসঙ্গী আকাশ ঘটক।












Click it and Unblock the Notifications