বিধায়ক খুনে নাম জড়ানোয় নিরাপত্তার অভাব বোধ মুকুলের, রাজনাথের কাছে আবেদন
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। এবার দিল্লিতে গিয়ে মুকুল রায় দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়ে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

তিনি চিঠিতে লিখেছেন, বর্তমানে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক। রাজ্যের আইনশৃঙ্খার যা অবস্থায়, তাতে যে কোনও সময় তাঁর উপর হামলা হতে পারে বলে তাঁর আশঙ্কা। অবিলম্বে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন রাজ্য বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক।
গত শনিবার নদিয়ার কৃষ্ণগঞ্জে সরস্বতী পুজোর উদ্বোধনে করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। পরদিন এই ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই চারজনের মধ্যে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। খুনের পরই জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত মুকুল রায়ের নাম নিয়েছিলেন।
নাম না করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে হুঁশিয়ারি দেন। এরপরই অবশ্য গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছেন মুকুল রায়। হাইকোর্ট বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে বৃহস্পতিবার। তারপর রাজনাথের কাছে নিরাপত্তার বাড়ানোর আবেদন করেন নিজেই।












Click it and Unblock the Notifications