কেমন মুখ্যমন্ত্রী মমতা, জানালেন মুকুল! দলে কীভাবে ঢাকা দিতেন, জানালেন প্রাক্তন ডেপুটি
ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুকুল রায়। এবার তাঁর ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সহযোগী।
ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। এবার তাঁর ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সহযোগী। বললেন, দল চালানোর সময় এইসব কথা ঢেকে দিয়ে রাখতেন তাঁরা। বললেন সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই ঘুরে বেড়াচ্ছেন।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে তুলনা
মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে প্রাক্তন সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে তুলনা করে তাঁদের জ্ঞানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। মুকুল রায় এদিন যেমন প্রফুল্ল ঘোষ, বিধান রায় কিংবা সিদ্ধার্থ রায়ের কথা তুলেছে, সেই সঙ্গে তুলেছেন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও।

মমতার গলায় ভুল ইতিহাস
একাধিক বার মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ইতিহাস বলেছেন। কোনও সময় বলেছিলেন কিটস ও গান্ধীজি লন্ডনে বৈঠক করেছিলেন। আবার গান্ধীজিকে কবিগুরু ফলের রস দিয়ে ১৯৪৭-এর ১৪ অগাস্ট অনশন ভঙ্গ করিয়েছিলেন। প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল ১৯৪১ সালে।

'পাপের প্রায়শ্চিত্ত করছি'
এদিন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করেন মুকুল রায়। তিনি বলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বক্তব্য ঢেকে রাখতেন তাঁরা। আর এখন পাপে প্রায়শ্চিত্ত করছেন। আর তা করতে গিয়েই গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন।
এর আগেও অবশ্য মুকুল রায় পাপের প্রায়শ্চিত্ত করার কথা বলেছিলেন। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে জীবন বাজি রেখেছিলেন। এপ্রসঙ্গে তাঁর দাবি ছিল, পরে বুঝতে পারেন চোর তাড়াতে গিয়ে ডাকাত ডেকে এনেছেন।












Click it and Unblock the Notifications