নির্বাচনের নামে গুন্ডারাজ চলছে বাংলায়, বিজেপির কেন্দ্রীয় নেতার ‘ছুমন্তর’-বার্তা
নির্বাচনের নামে গুন্ডারাজ চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্বাচনের নামে গুন্ডারাজ চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় এসে এই ভাষাতেই শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রবিবার একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। রবিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে মুক্তার আব্বাস নাকভি বলেন, এদিন নির্বাচনের নামে যে গুন্ডাতন্ত্র চলছে, তাকে তৃণমূলের নেতৃত্বে গণতন্ত্রের হত্যা বলে অভিযোগ করেন নাকভি।
মুক্তার আব্বাস নাকভি এদিন আরও বলেন, আগামী ২৩ তারিখ যন্তরমন্তরে ছু'মন্তর হয়ে যাবে তৃণমূল। গুন্ডাতন্ত্রকে সামনে রেখে লোকতন্ত্র হত্যা করা হচ্ছে। বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। ঘাটালের দলীয় প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটকানো হয়েছে, আক্রমণ করা হয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতেও হামলা করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে বারবার জানানো হয়েছে। সব হিসাব-নিকাশ ২৩ মে'র পর নেওয়া হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। দেশের নির্বাচনকে কলুষিত করছে তৃণমূল। এদিন এমনই মন্তব্য করেন মুক্তার আব্বাস নাকভি। তিনি বলেন, দেশের কোথাও নির্বাচনের নামে হিংসা হচ্ছে না। শুধ বাংলায় হচ্ছে। তৃণমূল অরাজকতা তৈরি করেছে।












Click it and Unblock the Notifications