বাংলার জন্য আম্বানির জিও প্ল্যান, শিল্পের মঞ্চে বড় ঘোষণায় আশার আলো

বা্ংলায় এসে আরও একটি বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। তিনি ঘোষণা করেন, রাজ্যের আনাচে-কানাচে জিও পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

বিশ্ববঙ্গ সম্মেলনে এসে বাংলায় শিল্প-সম্ভাবনায় দিশা দিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বাংলার মুখ্যমন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রথমে সুর বেঁধে দিয়েছিলেন রিলায়েন্স কর্তা স্বয়ং। আর শেষ করলেন আরও এক সম্ভাবনার আশ্বাস দিয়ে। তিনি বা্ংলায় এসে আরও একটি বড় ঘোষণা করলেন এদিন। মুকেশ আম্বানি ঘোষণা করেন, রাজ্যের আনাচে-কানাচে জিও পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

বাংলার জন্য আম্বানির জিও প্ল্যান, শিল্পের মঞ্চে বড় ঘোষণায় আশার আলো

মুকেশ আম্বানি বলেন, 'গ্রামের যে সমস্ত প্রান্তে এখনও জিওর পরিষেবা পৌঁছয়নি, সেইসব স্থানে ২০১৮ সালের মধ্যে জিও-র পরিষেবা মিলবে। পশ্চিমবঙ্গের কোনও গ্রাম বাদ যাবে না এই পরিষেবা থেকে। শুধু গ্রাম-গঞ্জই নয়, রাজ্যের প্রত্যেকটি স্কুল-কলেজেও সংযোগ হবে জিও-র নেটওয়ার্ক।' চলতি বছরের মধ্যেই টেলিকম শিল্পে তাঁরা এ রাজ্যে জোয়ার আনবেন বলে বার্তা দেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি।

তিনি বলেন, 'সারা বাংলায় রিলায়েন্স জিও-র নেটওয়ার্ক পাওয়া যাবে। একটি কর্ণারও বাদ যাবে না জিও-র নেটওয়ার্ক থেকে। সেজন্য রিলায়েন্সের শক্তিশালী অপটিক ফাইবারের মাধ্যমে নেটওয়ার্ক জুড়ে দেওয়ার কাজ চলছে। স্কুল-কলেজের সঙ্গে হাসপাতালও যুক্ত হবে এই রিলায়েন্সের নেটওয়ার্ক। সেইসঙ্গে আম্বানির ঘোষণা, ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। পাঁচটি জেলায় ডিজিটাল সার্ভিস সেন্টার তৈরির কাজও চলছে।

এদিন মুকেশ আম্বানি ঘোষণা করেন, রাজ্যে পেট্রোলিয়াম শিল্পে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স। বিগত দু বছরে ১৫ হাজার কোটির পর এবার পাঁচ হাজার কোটির লগ্নিতে পেট্রোলিয়াম শিল্পের দিকে নজর তাঁর। আগামী তিন বছরে এই টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স সংস্থা। পেট্রোলিয়ামের আউটলেটও তৈরি হবে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+