বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস ঋতব্রতর! সাংসদের বিরুদ্ধে টুইটে বোমা তরুণীর
ঋতব্রতর বিরুদ্ধে বিলাসবহুল ও বেপরোয়া জীবনযাপনের অভিযোগ উঠেছিল আগেই। সেই কারণেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এবার সরাসরি ধর্ষণের অভিযোগ আনলেন তরুণী।
ফের বিতর্কে সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিছুতেই খারাপ সময় ঘুচছে না তাঁর। এবার তাঁর বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনলেন এক তরুণী। এমনকী তাঁকে আড়াই লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টাও করেন রাজ্যসভার ওই সাংসদ।

নিজের টুইটার হ্যান্ডেলে ওই তরুণী সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তিনি লেখেন- 'আমার মাকে ঋতব্রত প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে বিয়ে করবেন বলে। সেই কারণেই তাঁর সঙ্গে দিল্লিতে গিয়েছিলাম। সাউফ অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ঋতব্রত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। ১৯ বার আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ঋতব্রত।'
.@PMOIndia sir, what do I have to do to get justice for statutory rape by MP @RitabrataBanerj ? Local police is denying fir.
— Namrata Datta (@candinam) October 7, 2017
তাঁর আরও অভিযোগ, 'ঋতব্রত আমার সঙ্গে সহবাস করেও এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। এথন আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছে ঋতব্রত। আমার অ্যাকাউন্টে কিছুদিন আগেই আড়াই লক্ষ টাকা ঢোকে। কিন্তু আমি স্বীকৃতি চাই, টাকা নয়। তারপর থেকেই হুমকি ফোন আসছে তাঁর কাছে। দুর্বা সেন নামে ঋতব্রতরই এক বান্ধবী তাঁকে হুমকি দিচ্ছেন। অন্য পুরুষকে দিয়ে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।'
.@narendramodi @RitabrataBanerj is completely denying it now.Alsogave me Rs 2.5 lakhs day before as compensation like i'm a prostitute(2)
— Namrata Datta (@candinam) October 7, 2017
এদিন তরুণী অভিযোগ করেন, 'ঋতব্রত অস্বীকার করায় নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি যেন দেহোপসারিণী। আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঋতব্রত সাংসদ হওয়ায় পুলিশ কোনও অভিযোগ নিতে চাইছে না। আমি সবার সাহায্য চাইছি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।' এদিকে ঋতব্রতর ফোন সুইচড অফ। ফলে কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
.@narendramodi @RitabrataBanerj is completely denying it now.Alsogave me Rs 2.5 lakhs day before as compensation like i'm a prostitute(2)
— Namrata Datta (@candinam) October 7, 2017
এমন নানা অভিযোগেই সিপিএম তাঁর বিরুদ্ধে কমিশন গঠন করেছিল সিপিএম। তাঁর বিরুদ্ধে বিলাসবহুল ও বেপরোয়া জীবনযাপনের অভিযোগ উঠেছিল। সেই কারণেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় কিছুদিন আগেই। ফলে তাঁর রাজনৈতিক জীবন ঘোর সঙ্কটে। এবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। কয়েকদিন আগে তাঁর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়।
.@PMOIndia sir, what do I have to do to get justice for statutory rape by MP @RitabrataBanerj ? Local police is denying fir.
— Namrata Datta (@candinam) October 7, 2017
জনৈক মহিলা অভিযোগ করেন, '২০০৬ সালে তাঁদের আলাপ হয়। তারপর তাঁদের বালুরঘাটের বাড়িতে গিয়েছিলেন ঋতব্রত। সেখানেই আমার মাকে প্রতিশ্রুতি দেন আমাকে বিয়ে করার। এরপর আমরা নেদারল্যান্ডে চলে যাই। সেখানেও গিয়েছিলেন ঋতব্রত। সেই খরচ দিয়েছিলাম আমি। এমনকী যে বহুমূল্যের ঘড়ি নিয়ে বিতর্কে জড়ায় ঋতব্রত, সেটা আমিই দিয়েছিলাম'।
.@MamataOfficial ma'am I've sent u email regarding statuary rape by MP @RitabrataBanerj . Local police denying fir.Wht do I do? Seeking help
— Namrata Datta (@candinam) October 7, 2017
ঋতব্রতর বান্ধবী দুর্বা সেন জানান, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে ঋতব্রত ও আমার বিরুদ্ধে। বদনাম করার জন্যই এইসব করা হচ্ছে পরিকল্পনামাফিক। ছবিগুলি ভুয়ো বলে দাবি করেন তিনি। ছবিগুলির ফরেনসিক টেস্টের দাবি জানান তিনি।












Click it and Unblock the Notifications