চলন্ত গাড়ি জ্বলছে দাউ দাউ আগুনে, বিকট শব্দে বিস্ফোরণ রেড রোডে
ফোর্ট উইলিয়াম গেটের সামনে রেড রোডের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি। বিকট শব্দে গাড়িতে আগুন লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য গাড়ি থামিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন গাড়ির চালক।
কলকাতা, ৩১ জানুয়ারি : ফোর্ট উইলিয়াম গেটের সামনে রেড রোডের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি। বিকট শব্দে গাড়িতে আগুন লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য গাড়ি থামিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন গাড়ির চালক। জানা গিয়েছে গাড়ির মালিকই গাড়ি চালাচ্ছিলেন। চোখের সামনে নিজের গাড়িকে এইভাবে জ্বলতে দেখেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
রেড রোডের মতো হাই সিকিউরিটি জোনে অফিস টাইমে গাড়িতে আগুন লেগে যাওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে গাড়ি চলাচল। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও, তার আগুন নেভানোর কাজ শুরু করতে দীর্ঘ সময় লেগে যায়। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দাউ দাউ আগুনে।

কোনওরকমে জ্বলতে থাকা গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তার ধারে। তারপরই শুরু হয় 'ব্যস্ত' রেড রোডের যান চলাচল। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক কোনও ত্রুটির ফলেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছে। বিকট শব্দ হতেই গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন চালক। তাঁর প্রাথমিক শুশ্রুষার ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications