মাদারকে সেইন্টহুড, আবেগ-গর্বে উজ্জ্বল মাদার হাউস
কলকাতা, ৪ সেপ্টেম্বর : ইতালির রোমে 'সন্ত' হলেন মাদার টেরেসা। আর এদিকে কলকাতার মাদার হাউস সেই উৎসবের আবেগে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠল। মাদার হাউসের সামনেই একেবারে মঞ্চ বেঁধে প্রস্তুতি সারা হয়েছিল। সেখানেই টিভি স্ক্রিনে মাদারের অনুষ্ঠান দেখেন আবাসিক, সিস্টার থেকে শুরু করে আমজনতা।
মাদার টেরেসার 'অ্যাগনেস' থেকে 'সন্ত' হওয়ার কাহিনি জেনে নিন একনজরে
মাদারকে রোমে যখন সন্ত উপাধিতে ভূষিত করা হচ্ছে, তখন কলকাতায়, কয়েক হাজার মাইল দূরে সেই দৃশ্য দেখে আনন্দে মাতোয়ারা হলেন মাদার ভক্তেরা। কারণ এমন দৃশ্য দেখার সৌভাগ্য বারবার জীবনে আসবে না। তবে মাদারের কথা মাথায় রেখে বাড়তি আবেগে গা ভাসাননি কেউই। তবে চোখে-মুখে গর্ব ফুটে উঠেছে সকলের।

এদিন বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ যেমন রোমে পৌঁছে গিয়েছেন মাদারকে সন্ত উপাধিতে বরণ করে নেওয়া দেখতে, তেমনই কলকাতায় মাদার হাউসের সিস্টার ও আবাসিকেরা ছাড়াও দেশ-বিদেশের প্রচুর মাদার ভক্ত ও অনুরাগী এদিন মাদার হাউসে আসেনন। সকলে মিলে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন, এটাই ছিল আশা।
এদিন ভারতের তরফে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রোমে সন্তহুড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যার মধ্যে যেমন ছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, তেমনই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া 'মিশনারিজ অব চ্যারিটি'-র প্রায় জনা ৫০ প্রতিনিধিও রোমে সেইন্টহুড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications