এই গ্রামেই গড়ে ওঠে দুর্গার অন্দরমহল, জেনে নিন
এই গ্রামেই গড়ে ওঠে হয় দুর্গার অন্দরমহল , জেনে নিন
আমরা মা দুর্গাকে বিভিন্ন সাজে সজ্জিত হতে দেখি,মা দুর্গার এই সাজ তৈরি করে আসছে পূর্ব বর্ধমানের বনকাপাসি বলে একটি গ্রামের প্রায় সমস্ত পরিবার।

সবাই শিল্পী
বনকাপাসি গ্রামে প্রায় সব পরিবারই তাদের পূর্বপুরুষ সূত্রে এই একই কাজ করে চলেছে। কুমোরটুলি সহ সমস্ত পটুয়াপাড়াতেই তাদের তৈরি গহনাতেই মা দুর্গা সজ্জিত হন।এই গ্রামের অনেক শিল্পী তাদের অসামান্য কর্ম দক্ষতার জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন।

ছোট্ট একটা গ্রাম
বনকাপাসি পূর্ব বর্ধমানের ছোট্ট একটা গ্রাম। কোনও ভ্রমণের জায়গা নয়। মুক্ত প্রকৃতি, ধানের ক্ষেত, দিগন্ত বিস্তৃত চাষের জমি, খাঁটি দুধের খাঁটি রসগোল্লা, স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় যা থাকে আর কি।

শোলার সাজ
কলকাতা তথা সারা বাংলার প্রতিমার অর্ধেকের বেশি শোলার সাজ এই গ্রাম থেকেই আসে। এই গ্রামের স্বর্গত মৃত্যুঞ্জয় মালাকার ১৯২০ সাল নাগাদ এই শিল্পের প্রবর্তন করেন। ওনার সহধর্মিনী কাত্যায়নি দেবীর বানানো শোলার সাজ দিয়ে ১৯২৪-১৯২৫ সালে নেতাজী আর রানী রাসমণি দেবীর বাড়ির প্রতিমা সাজানো হয়। কাত্যায়নি দেবী, ওনার ছেলে আদিত্য মালাকার আর তার ছেলে আশীষ মালাকার তিনজনেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত।

অবস্থান
এখানে হোটেল, রেস্টুরেন্ট কিছুই নেই। ভ্রমণের সুযোগ সুবিধাও নেই। পশ্চিমবঙ্গ সরকার থেকে এই গ্রাম বা তার শিল্প প্রমোট করার জন্য প্রায় কিছুই করেনি।
এই গ্রাম বর্ধমান আর কাটোয়ার মাঝখানে। বর্ধমান থেকে দিনে ২বা ৪টে ট্রেন আছে। গাড়ী করে গুগল দেখে আসা যায়। এক দিনে ঘুরে দেখার জন্য খুব সুন্দর জায়গা।
চলতি বছরের শারদীয়া নবরাত্রি খুবই বিশেষ বলে মনে কারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এবছর হাতিতে চড়ে মা দুর্গা আসবেন।। সোমবার থেকে নবরাত্রি শুরু হবে। মা দুর্গার হাতিতে চড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। মা দুর্গার এই যাত্রা অপার সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে সকল কাজে সাফল্য মিলবে। প্রতিটি সংসারে সাফল্য আসবে। এতে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হয়। এই অর্থে এই নবরাত্রি দেশ ও দেশবাসীর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
শুভ সময়ে ঘট স্থাপন করা হয়। এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে












Click it and Unblock the Notifications