শীতের শহরে উত্তাপ ছড়াল আরও দুই আগুন হাতিবাগানে গেঞ্জি কারখানা ও সল্টলেক তথ্যপ্রযুক্তি দফতরে

শীতের শহরে উত্তাপ ছড়াচ্ছে আগুন। শুধু দমদমের পাতিপুকুরের ঝুপড়িতেই নয়, আরও দুই আগুন হাতিবাগান ও সল্টলেকে। হাতিবাগানের গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন ছড়াল শনিবার সকালে।

কলকাতা, ১৭ ডিসেম্বর : শীতের শহরে উত্তাপ ছড়াচ্ছে আগুন। শুধু দমদমের পাতিপুকুরের ঝুপড়িতেই নয়, আরও দুই আগুন হাতিবাগান ও সল্টলেকে। হাতিবাগানের গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন ছড়াল শনিবার সকালে। শুক্রবার রাতে আগুন লাগে সল্টলেকের তৎপ্রযুক্তি সেন্টারে। ১০ ঘণ্টায় শহরে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন সকাল সাতটা নাগাদ হাতিবাগানের গেঞ্জি কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

শীতের শহরে উত্তাপ ছড়াল আরও দুই আগুন হাতিবাগানে গেঞ্জি কারখানা ও সল্টলেক তথ্যপ্রযুক্তি দফতরে

এদিকে শুক্রবার রাতে সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি অফিসে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই এই আগুন ছড়ায় বলে প্রাথমিক তদন্ত অনুমান দমকল ও পুলিশের। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তথ্যপ্রযুক্তি দফতরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকায় সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

পাতিপুকুরের ঝুপড়ির আগুন কেড়ে নিয়েছে দু-দু'টি প্রাণ। অনেকে দগ্ধ হয়ে আরজি করে ভর্তি। এরই মধ্যে খবর আসে হাতিবাগানের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গেই দমকলের ১১টি ইঞ্জিন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+