University Of Calcutta: কোন কোন কলেজের কত ছাত্রের উত্তরপত্র উধাও হয়ে গেল? কী বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়
University Of Calcutta: উত্তরপত্র হারিয়ে ফেলল কলকাতা বিশ্ববিদ্যালয়! বাংলা বিভাগের অন্তত ১২০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র হারিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে মাধ্যমিকের প্রশ্নপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ। আর তা ঘিরে একেবারে হুলস্থুল কাণ্ড। প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
শুধু তাই নয়, যে সমস্ত পরীক্ষার্থীর প্রশ্নপত্র হারিয়ে গিয়েছে তাঁদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে ফলাফল প্রকাশ হবে? বাড়ছে আশঙ্কা। জানা যাচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University Of Calcutta) অন্তগত একাধিক কলেজে বাংলা স্নাতকোত্তরের কোর্স পড়ানো হয়। সেই মতো চলতি বছরের এপ্রিল মাসে এই সংক্রান্ত পরীক্ষা নেওয়া হয়।

কিন্তু 'রহস্যজনক' ভাবে আর পাওয়া যাচ্ছে না অন্তত ১২০ টি উত্তরপত্র। কোথায় এবং কীভাবে এই খাতাগুলি হারিয়ে গেল তা এখনও বোঝা যাচ্ছে না। এমনকি এই বিষয়ে স্পিকটি নট কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ (University Of Calcutta)। তবে এই ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য। ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
এই কমিশন কীভাবে এই খাতা হারিয়ে গেল তা খতিয়ে দেখবে। এমনকি এই ঘটনায় কেউ বা কারা দোষী প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে হবে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University Of Calcutta) এক আধিকারিক জানিয়েছেন, খাতা হারানোর পিছনে পরীক্ষকদের গাফিলতি আছে। কার্যত গা ছাড়া মনোভাবের কারণেই এই ঘটনা বলেও দাবি ওই আধিকারিকের।
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ছাত্রদের ফলাফল প্রকাশ নিয়ে একাধিক পথ নিয়ে আলোচনা চলছে। সেই মতো প্রস্তাব দেওয়া হবে পরীক্ষার্থীদের। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোট ১২০জন পরীক্ষার্থীর উত্তরের খাতা খোয়া গিয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ ২৪ পরগনার কলেজের পড়ুয়া বলে দাবি করা হয়েছে।
শুধু তাই নয়, কলকাতার দুই কলেজের বেশ কয়েকজন পরীক্ষার্থী আছেন বলেও দাবি। প্রথম বর্ষের সবাই স্টুডেন্ট বলেও খবর। তবে ব্যক্তিগত কোনও তথ্য সামনে আনা হয়নি। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কলেজগুলির সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় (University Of Calcutta) আলোচনা চালাচ্ছে।
এই বিষয়ে লাগাতার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে শাসকদল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের রাজ্য সম্পাদক অভিরূপ দাস ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্তর্বর্তী উপাচার্য নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। ফলে ছাত্রছাত্রীদের দিকে নজর নেই। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নিয়োগ করেছে। ঘটনায় বৃহত আন্দোলন হবে বলে দাবি শাসকদলের এই নেতার।












Click it and Unblock the Notifications