শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটরের বাড়িতে ED-র তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য! পুরসভার নিয়োগেও কি দুর্নীতি, উঠছে প্রশ্ন

তৃণমূল থেকে বহিষ্কৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটর অয়ন শীলের সল্টলেকের বাড়িতে রাতভর ইডির তল্লাশি। সূত্রের খবর অনুযায়ী, এই তল্লাশিতে বহু চাকরি প্রার্থীর তালিকা ও নথি পাওয়া গিয়েছে। ইডি সূত্রের দাবি, এই তল্লাশিতে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ডও পাওয়া গিয়েছে।

দফায় দফায় জেরা

দফায় দফায় জেরা

ইডি সূত্রে দাবি করা হয়েছে, শনিবার রাত ও রবিবার সকালেও তল্লাশি চালিয়ে অয়ন শীলের ফ্ল্যাট ও বাড়ি থেকে এমন সব ডকুমেন্টস পাওয়া গিয়েছে, তা নিয়োগ দুর্নীতি মামলাকে নতুন গতি দেবে। ইডি সূত্রে আরও দাবি করা হয়েছে, প্রায় একহাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো ওএমআর শিট। ডকুমেন্টস ধরে ধরে বয়ান রেকর্ড করা হচ্ছে বলে দাবি, ইডি সূত্রের। কার নির্দেশে অয়ন শীল এইসব ডকুমেন্টস রেখেছিলেন, তাও জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা।

দুর্নীতিতে আরও কারা

দুর্নীতিতে আরও কারা

নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও কারা জড়িত সেই প্রমাণও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে ইডি সূত্রে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে কুন্তল ঘোষের পার্টনারশিপ ফার্মে অয়ন শীল জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। এই পার্টনারশিপ ফার্মে নিয়োগ দুর্নীতির টাকা ঢোকানো হয়েছে কিনা তাও তদন্ত করে দেখছেন ইডির আধিকারিকরা।

পুরসভার নিয়োগেও দুর্নীতির তথ্য

পুরসভার নিয়োগেও দুর্নীতির তথ্য

অয়ল শীলের বাড়ির একটি কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে বিভিন্ন পুরসভার নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া গিয়েছে। কোন কোন পদে নিয়োগ সেই তথ্যও পাওয়া গিয়েছে। তা থেকে ইডির অনুমান পুরসভাগুলিতে নিয়োগেও দুর্নীতি হয়েছে। ইডির দাবি এই তল্লাশিতে বিরাট সাফল্য পেয়েছেন তারা।

কীভাবে প্রোমোটরের ফ্ল্যাটে চাকরি প্রার্থীদের তালিকা

কীভাবে প্রোমোটরের ফ্ল্যাটে চাকরি প্রার্থীদের তালিকা

ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন শীলের বাড়ির একটি আলমারির ভিতর থেকে নথি উদ্ধার করা হয়েছে। ইডির তল্লাশিতে প্রোমোটর অয়ন শীলের বাড়ি ও ফ্ল্যাটে চাকরি প্রার্থীদের তালিকা। কিন্তু কীভাবে প্রোমোটর অয়ন শীলের বাড়িতে এইসব এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি সূত্রে বলা হচ্ছে, তারা খবর পেলেও, এতদিন পরে ডকুমেন্টস পেয়েছে এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি আধিকারিকরা মনে করছেন এসএসসি দুর্নীতি সামনে আসার পরেই প্রোমোটরের অফিসে নথি লুকনো হয়।

বিরোধীদের কটাক্ষ

বিরোধীদের কটাক্ষ

সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেছেন, এইভাবে শান্তনু ঘনিষ্ঠ বলে লাভ নেই। মমতা-অভিষেক ঘনিষ্ঠদের বের করতে হবে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, এই দুর্নীতি সংগঠিত এবং পরিকল্পিত। দুর্নীতির সমূলে তুলে ফেলা হোক, তাই চাইছেন বাংলার মানুষ, বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+