রাজীবকে জেরায় জেরবারের প্ল্যান তৈরি, প্রশ্নবাণ সাজিয়ে উড়ে যাচ্ছেন দুঁদে অফিসার
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি মেলার পর থেকেই কোমর বেঁধেছিল সিবিআই। জেরায় জর্জরিত করার জন্য প্রশ্নবাণ তৈরি করে রাখা হয়েছিল আগে থেকেই।
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি মেলার পর থেকেই কোমর বেঁধেছিল সিবিআই। জেরায় জর্জরিত করার জন্য প্রশ্নবাণ তৈরি করে রাখা হয়েছিল আগে থেকেই। আর দুদিন আগেই দশ জনের টিমকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতায় সিজিও কমপ্লেক্সে। সিবিআইয়ের আরও একটি বিশেষ টিম শিলংয়ের উদ্দেশ্যে উড়ে গেল শনিবার।

শনিবার রাতেই ওই বিশেষ টিম পৌঁছে যাবে শিলংয়ে। তারপর রবিবার এই বিশেষ টিমের আধিকারিকরা রাজীব কুমারকে জিজ্ঞসাবাদ করবে। শনিবার থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। তিনি সঙ্গে করে আইনজীবী ও দুই সহযোদ্ধা মুরলিধর শর্মা ও জাভেদ শামিমকে নিয়ে গেলেও, তাঁদেরকে ঘেঁষতে দেয়নি সিবিআই।
রাজীব কুমার সিবিআইয়ের কাছে আবেদন জানান, তাঁদের যা জিজ্ঞাস্য আছে, তা যেন রবিবারের মধ্যে শেষ করে পেলা হয়। কারণ তাঁর কলকাতায় অনেক কাজের চাপ আছে। কিন্তু এই প্রশ্নেরও জবাব দেয়নি সিবিআই। কলকাতায় সিবিআই আধিকারিকদের হেনস্থা হওয়ার রেশ যে এই জেরায় পড়তে চলেছে, তাও স্পষ্ট হচ্ছে ক্রমশ।
এরই মধ্যে রবিবার শিলংয়ে তলব করা হয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষকে। তিনিও পৌঁছে গিয়েছেন শিলংয়ে। সূত্রের খবর রাজীব কুমার ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে। নতুন টিমের অফিসাররা রাজীব আর কুণালকে জেরা করতে পারেন। উল্লেখ্য, কুণাল ঘোষ বহুবার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছেন চিটফান্ড-কাণ্ডে।












Click it and Unblock the Notifications