দেড় মাস দেরি ভোটের, রোজই প্রচারে বেরিয়ে পড়ছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আগামী ১ জুন ভোটগ্রহণ। প্রায় দেড় মাস বাকি ভোট গ্রহণের। কিন্তু প্রচারের ময়দানে থাকছেন সায়রা শাহ হালিম। প্রায় প্রত্যেকদিন ছোট ছোট প্রচার করছেন তিনি। সাধারণ মানুষের কাছে কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে যাচ্ছেন এই বাম প্রার্থী।

দক্ষিণ কলকাতায় সিপিআইএম এর প্রার্থী সায়রা শাহ হালিম। গত সপ্তাহে বৃহস্পতিবার বামফ্রন্টের তরফ থেকে রাজ্যের ১৬ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছেন সায়রা হালিম। প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ তিনি। নাম ঘোষণার পর দিন থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন সায়রা।

সোমবারও তাকে প্রচারে দেখা গেল। এদিন সকালে ওয়াটগঞ্জ থানা এলাকায় তিনি প্রচার করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। এলাকার মানুষদের থেকে বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন। তাদের অভাব,সমস্যা জানার চেষ্টা করছেন। গত কয়েক দিনের প্রচারে তিনি এভাবেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।

মানুষের হাতে কাজ নেই। এদিকে ধর্মের রাজনীতি করা হচ্ছ। মানুষ কাজ চায়। স্বাভাবিক সুস্থ জীবন চায় সাধারণ মানুষ। সেই দাবিই প্রচারে তুলে ধরছেন বাম প্রার্থী। রুটিরুজির লড়াই রয়েছে মানুষের মধ্যে। কিন্তু আদপে মন্দির - মসজিদের রাজনীতি দেখা যাচ্ছে। বিজেপি তৃণমূলকে একই জায়গায় দাঁড় করাচ্ছেন তিনি। দুই দলের বিরুদ্ধেই তিনি প্রচার করছেন।

মানুষের সঙ্গে সায়রা থাকবেন।। মানুষের কথা বলবেন সংসদে গিয়ে। সেই বক্তব্য তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস এবারও মালা রায়কে প্রার্থী করেছেন। মালা রায় দীর্ঘদিনের রাজনীতিবিদ। গত বারেও তিনি ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। মালা রায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন বাম প্রার্থী।

সাংসদের বয়স হয়েছে। সব জায়গায় তাঁকে এখন আর দেখা যায় না। সংসদ এলাকায় মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে। সাংসদ সব ক্ষেত্রে সেই কাজ করে উঠতে পারেন না। সায়রা হালিম বিভিন্ন এলাকা ঘুরছেন। সাংসদ হওয়ার পরেও তিনি এভাবেই মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন। এমন দাবি করছেন তিনি।

এর আগে বালিগঞ্জ উপনির্বাচনে তিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে যথেষ্ট লড়াই দিয়েছিলেন সায়রা। বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। যদিও ওই কেন্দ্র থেকে বাবুল বিধায়ক হন ভোটে জিতে।

এবার তাঁর উপরে বামফ্রন্ট বাজি ধরেছে। ফুঁয়াদ হালিমের স্ত্রী তিনি। কর্পোরেট চাকরি ছেড়ে মানুষের সেবায় তিনি হাজির হয়েছেন। কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জেতার বিষয়ে তিনি এবার সম্পূর্ণ আশাবাদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+