অবশেষে স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে বর্ষা কবে, জানাল আবহাওয়া দফতর

আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তার হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার বিকেলে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কালো করে বেশ কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি হয়। তাপমাত্রা কিছুটা কমে যায়। যদিও বুধবার সকাল থেকে পরিস্থিতি অন্যদিনের মতোই। আর্দ্রতাজনিত কারণে ঘর্মাক্ত পরিস্থিতি।

বর্ষায় দেরি কেন

বর্ষায় দেরি কেন

প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলতলকে বর্ষার পিছিয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে। এছাড়াও আরবসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়া বায়ুও মৌসুমী বায়ুর পথে বাধা তৈরি করেছে। এছাড়াও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি না হওয়াও মৌসুমী বায়ুর দেরি হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আগামী ২ দিন আবহাওয়া একইরকম থাকবে বলে জানানো হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২০.৬
কোচবিহার ৩৪
জলপাইগুড়ি ৩২.২
শিলিগুড়ি ৩২
মালদা ৩৫.৬

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

সপ্তাহান্তে ঢুকছে বর্ষা। তবে তার আগে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

বাঁকুড়া ৪১.৯
আসানসোল ৩৯.৪
মেদিনীপুর ৪০
শ্রীনিকেতন ৪০.৭
বর্ধমান ৩৩

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা ঢুকেছিল ২০০৫ সালে। সেবার ২০ জুন বর্ষা ঢুকেছিল।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৬.৪
ব্যারাকপুর ৩৫.২
দিঘা ৩৮.২
দমদম ৩৬
ক্যানিং ৩৬
ডায়মন্ডহারবার ৩৬.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+