বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গে আসছে বর্ষা

সাধারণত উত্তরবঙ্গে আগে বর্ষা নামে। কয়েকদিন বাদে বর্ষা প্রবেশ করে দক্ষিণবঙ্গে। এবার নিম্নচাপের সৌজন্যে একযোগেই বর্ষার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

কার্শিয়াং থেকে কাকদ্বীপ বর্ষা নামছে একযোগে। আর মাত্র ২৪ ঘণ্টা। তারপরেই অঝোর ধারায় বৃষ্টি নামার পূর্বাভাস দুই বঙ্গেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপে ভর করে এবার দুই বঙ্গে একসঙ্গে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার আগে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। রবিবার থেকেই মুখ ভার আকাশের। তাপমাত্রাও একধাক্কায় নেমেছ অনেকটাই। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বঙ্গবাসী।

ক'দিন ধরেই গ্রীষ্মের দহনে পুড়েছে দক্ষিণবঙ্গ। অধীর আগ্রহে মানুষ তাকিয়ে রয়েছেন কবে আসবে বর্ষা। কবে নামবে বৃষ্টি। অবশেষে দহন জ্বালা জুড়িয়ে বংলায় বৃষ্টি নেমেছে। এবার বর্ষার আগমনি বার্তাও পেয়ে গেলেন বঙ্গবাসী। ফলে গরমের হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তিতে খুশির আমেজ বাংলায়।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গে আসছে বর্ষা

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গেপাগরে ঘণীভূত হয়েছে নিম্নচাপ। তা ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ফলে এই নিম্নচাপে ভর করেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করছে বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার পূর্বাভাস আগে থেকেই ছিল। ওই নিম্নচাপের জেরে একসঙ্গেই দুই বঙ্গে ঢুকে পড়তে চলেছে বর্ষা। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহবিদরা জানিয়েছেন, রবিবার রাজ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সোমবারও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা হয়েছে। দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছ আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় সারা বাংলাজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+