বর্ষা কি জুনের প্রথম সপ্তাহেই, কী বলছে হাওয়া অফিস
জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা ঢুকতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নির্ধারিত সময়ের ৩ দিন আগেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে।
জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা ঢুকতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নির্ধারিত সময়ের ৩ দিন আগেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। এই গতি স্বাভাবিক থাকলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

সাধারণত রাজ্যে বর্ষা আসে ৮ থেকে ১০ জুন। এবারে রাজ্যে বর্ষার আগমন ঠিক সময়েই হবে বলে আপাতত পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যবার আন্দামানে মে মাসের ২০ তারিখ নাগাদ বর্ষা ঢুকলেও, এবার তা ঢুকতে দিন পাঁচেক দেরি হয়েছে।
কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ের তিনদিন আগেই। কেরলে বর্ষা ঢোকার পর তা আস্তে আস্তে সারা ভারতে ছড়িয়ে পড়ে। তবে কোনও প্রাকৃতিক কারণে তা বাধা প্রাপ্ত হতে পারে। বাধা প্রাপ্ত হলে ভারতের বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়ায় বাধা পায়। তবে এখন সেটা কতটা বাধা পায় এখন সেটাই দেখার।
মৌসম ভবনের দেওয়া পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, সারা দেশে বর্ষা স্বাভাবিক নিয়মেই হবে।












Click it and Unblock the Notifications