মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, ষষ্ঠদফার ভোটের আগের দিন শহরে পদযাত্রা করবেন সন্ন্যাসীরা
কার্তিক মহারাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে আগামী শুক্রবার শহরের পথে নামছেন সন্ন্যাসীরা। তাঁরা প্রতিবাদ মিছিল করবেন বাগবাজারের মায়ের বাড়ি থেকে সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করবেন তাঁরা। খালি পায়ে প্রতিবাদ মছিল করবেন সন্ন্যাসীরা।
মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে প্রকাশ্যে নিশানা করেছিলেন। তিনি অভিযোগ করেছেন বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কার্তিক মহারাজ। ভোটের দিন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেননি তিনি। সন্ন্যাসীদের এভাবে রাজনীিততে যোগ দেওয়া তিনি বরদাস্ত করবেন না।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যে একেবারেই অসত্য দাবি করেছেন কার্তিক মহারাজ। তিনি পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন। কার্তিক মহারাজ দাবি করেছেন,সব রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সুম্পর্ক রয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রমাণ করতে পারলে শাস্তি মাথা পেতে নেবেন বলে জানিয়েছিলেন তিনি।
এদিকে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা ঘটেছে। রবিবার দিন গবীর রাতে মিশনের ক্যাম্পাসে ঢুকে সন্ন্যাসীদের তুলে নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতিরা তাঁদের রাতের অন্ধকারে রাস্তার বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। এবং পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়িতে। ঘটনার তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ি শহরের নাগরিকরা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। বিজেপি থেকে সিপিএম সকলেই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মদত পেয়েই জমি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্যে। তাঁরা জমি দখল করে ফ্ল্যাট বানিয়ে বিপুল লাভ করতে চায়। গোটা রাজ্যেই ছড়িয়ে রয়েছে তাদের চক্র।
প্রসঙ্গত উল্লেখ্য শিলিগুড়ির রামকৃষ্ণ মঠ ও মিশনে দুষ্কৃতীদের এই হামলার ঘটনার ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে কিন্তু এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। বাসিন্দারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলেকি পুলিশও মদত দিচ্ছে জমি মাফিয়াদের এই নিয়ে সরব হয়েছেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। রামকৃষ্ণ মিশনের এই দুষ্কৃতি হামলার ঘটনার পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কারণেই সন্ন্যাসীদের উপর হামলার ঘটনা ঘটছে বলে মনে করছেন তাঁরা।
সেকারণে শুক্রবার খালি পায়ে পদযাত্রা করারক কর্মসূচি নিয়েছেন সন্ন্যাসীরা। সেখানে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সন্ন্যাসীরা যোগ দেবেন। শুক্রবার বিকেল তিনটে নাগাদ এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সন্ন্যাসীদের এভারে রাজনীতির ময়দানে টেনে নিয়ে আসা ঠিক হচ্ছে না বলে এই প্রতিবাদ তাঁদের। ইতিমধ্যেই কার্তির মহারাজের সমর্থনে মুর্শিদাবাদে মিছিল করেছেন ভক্তরা।












Click it and Unblock the Notifications