বন্যা নিয়ে নবান্নে মনিটরিং সিস্টেম: বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়ে কেন্দ্রকে ফের নিশানা মমতার

ত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলেছে। ফের একবার লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিন নবান্নে এইসব বিষয় নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যসচিব থেকে অন্য সচিবদের বেশ কিছু নির্দেশও দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলির জলস্তর বেড়েছে। জলপাইগুড়িতে নটি ফ্ল্যাড সেন্টার চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

mamata banerjee

মুখ্যমন্ত্রীর আশঙ্কা

  • এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ নিয়ে রিপোর্ট পেয়েছেন। সেখানে বন্যার আশঙ্কা রয়েছে। সেচ বিভাগ অন্যবারের মতো এবারও পর্যবেক্ষণ চালু করেছে। অক্টোবর পর্যন্ত এই মনিটরিং সিস্টেম চালু রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • তিনি বলেছেন, কোটি কোটি টাকা খরচ করে কিছু করা যাচ্ছে না। ইতিমধ্যে বন্যার জলে জলপাইগুড়ি ও মাল ব্লক ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কোচবিহারের মাথাভাঙা সাবডিভিশন ক্ষতিগ্রস্ত। সেখানে বারোটি ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে।
  • মুখ্যমন্ত্রী বলেছেন, প্রয়োজনে সেচ দফতরে শিফটিং ডিউটি করা হবে। প্রয়োজনে ছুটিও বাতিল হতে পারে। এখনও পর্যন্ত কালিম্পংয়ের পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি।

ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা

  • মুখ্যমন্ত্রী এদিন গঙ্গায় ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন গঙ্গায় ভাঙন কেন্দ্রের দেখার কথা। কিন্তু গত ১০-১২ বছর কেন্দ্র সেই দায়িত্ব পালন করছে না। বাংলাদেশের সময় যখন জল-চুক্তি হয়, তখন কথা ছিল যাতে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা না হয়, তার জন্য ড্রেজিং করা হবে। সাতশো কোটি টাকার প্যাকেজও তৈরি হয়েছিল। কিন্তু তারপর থেকে কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গায় ভাঙন রুখতে কেন্দ্র এক পয়সাও খরচ করেনি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
  • মুখ্যমন্ত্রী এদিন ডিভিসিকেও নিশানা করেন। তিনি বলেন, ফি বছর ডিভিসির ছাড়া জলে আরামবাগ, খানাকুল ও গোঘাট প্লাবিত হয়।

জল চুক্তি নিয়ে কেন্দ্রকে নিশানা

  • মুখ্যমন্ত্রী এদিন জল চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, বাংলাকে না জানিয়ে ফরাক্কা চুক্তির পুনর্নবীকরণ করা হচ্ছে। ফরাক্কা চুক্তি রিনিউ করা হলে বিহারও ভাসবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই চুক্তিতে বাংলা মূল পক্ষ হলেও, জানানো হয়নি।
  • পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী তিস্তার জল বাংলাদেশকে দেওয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, তিস্তায় কি জল আছে দেবে! তিস্তার জল বাংলাদেশকে দিলে উত্তরবঙ্গের মানুষ খাওয়ার জল পাবে না, বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিকিম ১৪ টি জলবিদ্যুর কেন্দ্র তৈরি করেছে তিস্তার ওপরে। ওরাই জল টেনে নিচ্ছে। সেই সময় কেন্দ্র কেন ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+