জিডি বিড়লাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, চকোলেট দেখিয়ে কি যৌন অত্যাচার, কী বলল নির্যাতিতা শিশু

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ তাকে চকোলেটের লোভ দেখিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার উপরে কি করা হয়েছিল তা বিস্তারিতভাবেই চিকিৎসকদের জানিয়েছে ওই শিশু।

জিডি বিড়লাকাণ্ডে ছবি দেখে দুই জনকে চিহ্নিত করল নির্যাতিতা বছর চারেকের শিশু। সূত্রের খবর শুক্রবার এসএসকেএম হাসপাতালের শিশু বিভাগে ভর্তি যৌন নির্যাতনের শিকার পড়ুয়ার মেডিক্যাল পরীক্ষা হয়। সে সময়ই তাকে চারটে ছবি দেখানো হয়েছিল। এর মধ্যে দু'টি ছবিকে সে চিহ্নিত করে।

জিডি বিড়লাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, চকোলেট দেখিয়ে কি যৌন অত্যাচার, কী বলল নির্যাতিতা শিশু

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর শিশুটি দুই চিহ্নিত করা ছবি দেখিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ তাকে চকোলেটের লোভ দেখিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার উপরে কি করা হয়েছিল তা বিস্তারিতভাবেই চিকিৎসকদের জানিয়েছে ওই শিশু। এমনকী, সে নাকি এও জানিয়েছে, বাথরুমের মধ্যে জামা-কাপড় খুলে দুই শিক্ষক তাকে নানাভাবে অত্যাচার করে। তাক গোপনাঙ্গেও আঙুল ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে চিকিৎসকদের জানিয়েছে ওই শিশু।

সূত্রের খবর, এসএসকেএম-এর একজন প্রসূতি বিশেষজ্ঞ এবং ফরেনিসক বিশেষজ্ঞ শিশুটিকে পরীক্ষাও করেন। প্রাথমিকভাবে তারা শিশুটির পরিবারকে জানিয়েছে যে গোপনাঙ্গে তাঁরা ছোট আকারের ক্ষত পেয়েছেন। শিশুর সঙ্গে যৌন অত্যাচার হওয়াতেই এই ধরনের ক্ষত বলেই দুই চিকিৎসক পরিবারকে জানিয়েছেন।

শিশুটির পরিবারের পক্ষের আইনজীবী প্রিয়ঙ্কা টিবরিওয়ালও পরে শিশুটির বয়ানকে নিশ্চিত করেন। তিনিও জানান, শিশুটি দু'জনকে চিহ্নিত করেছে। এতে আরও পরিস্কার একজন নয় দু'জন এই যৌন নির্যাতনের ঘটনায় জড়িত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+