কলকাতা বিমানবন্দরে বিমান কর্মীর শ্লীলতাহানি, পাঞ্জাবের যাত্রী গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে মদ্যপ অবস্থায় মহিলা বিমান কর্মীর শ্লীলতাহানির অভিযোগে পাঞ্জাবের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা বিমানবন্দরে মদ্যপ অবস্থায় মহিলা বিমান কর্মীর শ্লীলতাহানির অভিযোগে পাঞ্জাবের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত গুরবিন্দর সিংকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছেন বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গো এয়ারের জিএইট একশো ছয় ফ্লাইটটির কলকাতা থেকে দিল্লি হয়ে পাঞ্জাবে যাওয়ার কথা ছিল। অভিযোগ, টেক-অফের আগে গো এয়ারের কাউন্টারে মদ্যপ অবস্থায় ঢুকে, এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণ ও তাঁর শ্লীলতাহানি করে পাঞ্জাবের বাসিন্দা গুরবিন্দর।
সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করেন বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ইন্দোনেশিয়াতে চাকরির জন্য গিয়েছিল গুরবিন্দর। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সেদেশেও তাকে গ্রেফতার করে হয়েছিল বলেও পুলিশকে জানিয়েছে পাঞ্জাবের ওই যুবক।












Click it and Unblock the Notifications