দলবদল ছাড়া কিছুই করেননি উদয়ন, বাকি জবাব তাঁর ডেরায় গিয়ে দেবেন সেলিম

বাম আমলের মন্ত্রী প্রয়াত কমল গুহকে কাঠগড়ায় তুলেছিলেন ছেলে উদয়ন গুহ। তাই তাঁকে পাল্টা দিতে ছাড়লেন না সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। তিনি কী করেছেন, কী করতে পারেননি, তাও প্রকট করে দিলেন সেলিম।

উদয়নকে একহাত নিয়ে সেলিম বলেন, কী করেছেন উত্তরবঙ্গমন্ত্রী? কী করেছেন উত্তরবঙ্গের জন্য। দলবদল ছাড়া কিছু করেছেন নাকি উনি? উনি তো মস্তানি করেছেন, আর গুন্ডামি করেছেন। পুর নির্বাচনের আগে বলেছেন বিরোধীদের মেরে তাড়াব। এখনও তিনি জোচ্চুরি ছাড়া কোনো কাজ করছে নাকি?

দলবদল ছাড়াই কিছুই করেননি উদয়ন, জবাব সেলিমের

এরপর সেলিম বলেন, উদয়ন গুহের কথার বাকি উত্তরটা আমি উত্তরবঙ্গে গিয়ে দেবো। ওনার জেলায় গিয়েই ওনাকে দিয়ে আসব। তার কারণ হিসেবে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, উদয়ন গুহ মানুষটা গুন্ডামি আর জোচ্চুরি ছাড়া কিছুই পারেন না। উনি যা পারেন সেটাই করেছেন। তার থেকে বেশি যোগ্যতা ওনার নেই।

এক ছেলে তাঁর বাবাকে নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হন না। নিজের বাবাকে পর্যন্ত কালিমলিপ্ত করেছেন। চোর সাজিয়েছেন। নিজে জোচ্চুরি করে চলেছেন। উল্লেখ্য, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, তখন ছেলে হয়ে নিজের বাবার বিরুদ্ধে তোপ দেগেছেন উদয়ন গুহ।

বাম আমলের মন্ত্রী ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ। তাঁর ছেলে উদয়ন গুহও তখন বামফ্রন্টে। এখন দলবদলে তৃণমূলের মন্ত্রী হয়েছেন। আর যখন তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি বাম আমলের দুর্নীতির কথায় বাবাকেও কাঠগড়ায় তুলে দিয়েছেন।

এদিকে কমল গুহকে নিয়ে উদয়নের মন্তব্যের বিরোধিতা করেছেন তাঁর ভাগনি উজ্জয়িনী রায়ও। প্রয়াত দাদুর পাশে দাঁড়িয়ে মামার পদত্যাগ দাবি করেছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে বাম আমলের মন্রীদ নিজের বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলতেও দু-বার ভাবেননি তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

এবার সমালোচনার জবাব দিতে তিনি সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আক্রমণ করলেন উদ.ন গুহ। বাম আমলের দুর্নীতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন তিনি। পাঁচ জনের নাম জানিয়ে বলেন, আজ মহম্মদ সেলিমের জন্য এঁরা সবাই তৃতীয় বিভাগে পাস করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন।

তিনি বলেন, এরপর পর পর অনেক নাম আসবে। আজ শুরু হল পাঁচটি নাম দিয়ে। উদয়ন গুহ বলেন, তাঁরা কীভাবে চাকরি পেয়েছেন, আমি জানতে চাই। আরও নাম বেরোবে। থার্ড ডিভিশনে কোনোরকমে পাস করে কী করে শিক্ষকের চাকরি পেয়েছেন, সেগুলিই আমি্ কমরেডের কাছে জানতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+