আরএসএস-বিজেপির টাকা নিয়ে দল তৈরি করেছেন মমতা! একইবন্ধনীতে রেখে আক্রমণ সেলিমের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতি আমদানি করার অভিযোগ তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, আরএসএস-বিজেপির টাকা নিয়ে দল তৈরি করেছেন মমতা! আরএসএসের ডেসক্রিপশন মেনে দল চালাচ্ছেন।

ইদের দিন সকালে ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে গিয়ে মহম্মদ সেলিম একযোগে নিশানা করেন তৃণমূল ও বিজেপিকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর সোজাসাপ্টা জবাব, ধর্ম নিয়ে রাজনীতি করছেন মমতা।

মমতাকে নিশানায় মহম্মদ সেলিম

সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভাজন সৃষ্টি করেছেন। তা না হলে তিনি অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানিদের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়লেন কেন, পশ্চিমবঙ্গের মাটিতে খাল কেটে কুমির আনলেন কেন, মুসলিম মৌলবাদী ও হিন্দু সাম্প্রদায়িক উভয়ের গালেই চুমু খাচ্ছেন কেন?

মহম্মদ সেলিম এদিন ধর্মতলার মঞ্চ থেকে বলেন, জামাত, জমিয়ত, আরএসএস- তাদেরকে এ রাজ্যে কে জায়গা দিয়েছে? তাহলে বিভাজনের রাজনীতি কে করছে? কখনও পুরীর মন্দির তৈরি করবেন বলে সেখানে গিয়ে তিনি সিঁদুর, আলতা লাগিয়ে লাল পেড়ে শাড়ি পরে নিজেকে হিন্দু সাজাচ্ছেন, কখনও বলছেন সান্ডিল্য ব্রাহ্মণ।

চাকরিপ্রার্থীদের ধরনা-মঞ্চে মহম্মদ সেলিম

আবার তিনি কখনও ইনশাল্লাহ, মাশাল্লাহ শুভান্নাল্লহ বলে হিজাব পরে মুসলিমদের সঙ্গে ইফতার পার্টি করছেন, এসব রাজনীতি আগে ছিল। ধর্মীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন, ধর্মীয় উৎসবকে কেন তিনি রাজনীতিতে ব্যবহার করছেন। সেলিমের কথায়, নবান্ন যদি শিক্ষা স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে ভাবত, শিল্প, কলকারখানা, কৃষির ব্যবস্থা করত তাহলেই তো যথেষ্ট হত।

কিন্তু তা না করে বাংলায় বিভাজনের রাজনীতিকে পাথেয় করেছেন মমতা বন্যোু পাধ্যায়। যাঁরা লড়ছেন তাদের জেলে পাঠানো হচ্ছে। যাঁরা দাবি করছেন, তাদের খুন করা হচ্ছে। আবারও তিনি প্রশ্ন তোলেন বিভাজনের রাজনীতি কোথা থেকে এল। সাজিয়ে গুছিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করাই তো অপরাধ।

মমতাকে নিশানায় মহম্মদ সেলিম

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন জোর গলায় বলেন, আরএসএস আর বিজেপির টাকা নিয়ে দল তৈরি করেছেন মমতা। আরএসএসের ডেসক্রিপশন অনুযায়ীয় দল চালাচ্ছেন। এই তো সিএএ এনআরসি নিয়ে একইদিনে কেন আওয়াজ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ।

আসলে বিজেপি ও তৃণমূলের নেতারা উভয়েই চলছে আরএসএসের নির্দেশে। আরএসএস যেমন ডেসক্রিপশন দিচ্ছে, তেমন ভাবে দল চালাচ্ছেন মোদী, যোগী, শাহ, মমতা ও অভিষেকরা। এদিন চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, এঁরা লড়াই করছে, এঁদের লড়াই দীর্ঘজীবী হোক, এঁদের লড়াই সফল হোক, এটুকুই জানাতে এসেছিলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+