হাতিতে নয়, ময়ূরপঙ্খী নৌকায় চড়ে মা আসবেন শহরে
হাতিতে নয়, ময়ূরপঙ্খী নৌকায় চড়ে মা আসবেন শহরে
৫৩তম বছরে পদার্পণ করল ইয়ং বয়েজ ক্লাবের দেবী আরাধনায় চলতি বছরের থিম '' ময়ূরপঙ্খী নৌকা ''। বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এই থিম। ইয়ং বয়েজ ক্লাবের সদস্যরা বরাবরের মতো এবারেরও প্রাসঙ্গিক এবং সামাজিক সমস্যাগুলিকে থিম হিসেবে তুলে ধরেছেন। এই পূজা মধ্য কলকাতার তারা চাঁদ দত্ত স্ট্রিটের কাছে অবস্থিত। সেন্ট্রাল আ্যভিনিউ এবং রবীন্দ্র সরণির মধ্যবর্তী স্থানে অবস্থিত এই পুজো মধ্যকলকাতার অন্যতম আকর্ষণ।

কী বলছেন কর্মকর্তা?
প্রধান সংগঠক রাকেশ সিং, বলেন, "এই বছর, ইয়াং বয়েজ ক্লাব তাদের দুর্গা পূজার মন্ডপসজ্জার উপকরণ হিসাবে হোগলা পাতা, পাটকাঠি এবং শুকনো ফল দিয়ে ময়ূরপঙ্খী নৌকার রুপ দিচ্ছে। পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীজনিত কারণে দুই বছরের বিরতির পর, সিটি অফ জয় কোলকাতা আবারও শারদোৎসবে সামিল হতে চলেছে।

কী বলছেন সভাপতি?
ইয়াং বয়েজ ক্লাবের যুব সভাপতি শ্রী বিক্রান্ত সিং এর কথায় দর্শনার্থীরা যখন মন্ডপে প্রবেশ করবেন তখন তাঁরা বাংলার কিছু অনন্য হস্তশিল্পের সাক্ষী হবেন। মন্ডপের ভিতরে থাকবে নবদূর্গা। তিনি আরও বলেন আমরা প্রতিবার চেষ্টা করি নামকরা শিল্পীদের পাশাপাশি যেন স্থানীয় শিল্পীরাও সমভাবে গুরুত্ব পান।

মহম্মদ আলী পার্ক
মহম্মদ আলী পার্ক যুব সমিতি শহরের অন্যতম আকর্ষণীয় পূজা। মধ্য কলকাতার এই পুজোর মণ্ডপের চেয়েও বেশি তাঁদের ঠাকুর দেখতে বেশি মানুষ ভিড় জমান। প্রত্যেক বছর বিভিন্ন বিষয়ে উপর বার্তা দেয় তাঁদের প্রতিমা। এবারেও সেইরকম কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলে জানাচ্ছেন পুজোর কর্মকর্তারা।
গত বছর পর্যন্ত তারা কড়া করোনা বিধি মেনেছে। করোনাকে মণ্ডপের থিম করে হয়েছিল পুজো। তার আগে মাহিস্মতি এবং তার আগে চিকিৎসক বিতর্ক নিয়ে প্রতিমা গড়ে চমকে দিয়েছিল এই ক্লাব। এইবারে কী চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য তা অবশ্য ভাঙল না কর্তৃপক্ষ। জিইয়ে রাখল সাসপেন্স, তা বলা যেতেই পারে।
গত বছর পর্যন্ত তারা কড়া করোনা বিধি মেনেছে। করোনাকে মণ্ডপের থিম করে হয়েছিল পুজো। তার আগে মাহিস্মতি এবং তার আগে চিকিৎসক বিতর্ক নিয়ে প্রতিমা গড়ে চমকে দিয়েছিল এই ক্লাব। এইবারে কী চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য তা এবার জানা গেল। পূজার সাধারণ সম্পাদক সুরেন্দ্র কে শর্মা বলেন, "মহম্মদ আলী পার্কের অ্যাসোসিয়েশনের পুজো বিগত বছরগুলোতে যেমন হয় সেভাবেই হবে। করোনা বিধির মধ্যেই প্রতিদিন লক্ষ লক্ষ দর্শকের সমাগম হয়েছে মণ্ডপের সীমার বাইরে। শহরে অনেক থিম পুজো তো হয় এবারও হবে, শুধু অপেক্ষা করুন এবং আমাদের অংশের চমকের জন্য। আমরা আত্মবিশ্বাসী যে এই বছরও মানুষ আমাদের প্রচেষ্টার প্রশংসা করবে।"












Click it and Unblock the Notifications