হাসিন জাহানের দায়ের করা মামলায় ফের অস্বস্তিতে মহম্মদ শামি
হাসিন জাহানের দায়ের করা মামলায় ফের অস্বস্তিতে মহম্মদ শামি
ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে দায়ের করা তার স্ত্রী হাসিন জাহানের মামলায় নিম্ন আদালতে তদন্তে স্থগিতাদেশ দেওয়ার যাবতীয় রেকর্ড চেয়ে পাঠাল হাইকোর্ট। দুই সপ্তাহ পরে মামলা শুনবে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ।

মামলার বয়ান অনুযায়ী পেস বোলার মহম্মদ শামির বিরুদ্ধে ২০১৮ সালে যাদবপুর থানায় বধূ নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মামলা গড়ায় আলিপুর দায়রা আদালতে। সেই মামলায় আলিপুর দায়রা আদালত মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আলিপুর আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি এবং তার ভাই আলিপুর জজ কোর্টে মামলা করেন। আলিপুর জজ কোর্ট মহম্মদ শামি এবং তার ভাইয়ের গ্রেপ্তারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ জারি না করে তদন্তের ওপর স্থগিতাদেশ দেন।
আলিপুর আদালতে মহম্মদ শামির পক্ষে যাওয়া মামলায় বেকায়দায় পড়ে যান তার স্ত্রী হাসিন জাহান। এই রায়কে চ্যালেঞ্জ করে চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন হাসিন জাহান। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি চলাকালীন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, আলিপুর নিম্ন আদালত আইন বহির্ভূত নির্দেশ জারি করেছেন যা এক্তিয়ার বহির্ভূত বলা যায়। কারণ হিসাবে আশিষ বাবু জানিয়েছেন আলিপুর নিম্ন আদালত মহম্মদ শামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উপর স্থগিতাদেশ দিতে পারতেন কিন্তু তিনি তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন যা একেবারেই কাম্য ছিল না।
কারণ হিসাবে আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতের এটাও দৃষ্টি আকর্ষণ করেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে এবং তার ভাইয়ের বিরুদ্ধে আলিপুর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও শামি এবং তার ভাই দুজনের কেউই আগাম জামিনের আবেদন জানাননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications