‘মোদীবাবু, আপনি উদ্ধত, ১২০ জনের মৃত্যুর জন্য দায়ী আপনিই’, টুইট আক্রমণ মমতার

‘মোদীবাবু, আপনি উদ্ধাত। আপনার জন্যই দেশে ১২০ জনের প্রাণ চলে গেল। এই জন্য দায়ভার আপনাকেই নিতে হবে।’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ১০ জানুয়ারি : নোট বাতিল ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফরমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার টুইটারে মমতা নিশানা করলেন প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদীকে এবার উদ্ধত বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আপনার জন্যই দেশে ১২০ জনের মৃত্যু হয়েছে। এই দায়ভার আপনাকেই নিতে হবে।

গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর থেকেই প্রতিদিন নিয়ম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দু'মাস অতিক্রান্ত এখনও নোট বাতিলের জেরে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। থামেনি মুখ্যমন্ত্রীর নিশানা। প্রতিদিনই নতুন করে নিশানা করে চলেছেন তিনি।

‘মোদীবাবু, আপনি উদ্ধত, ১২০ জনের মৃত্যুর জন্য দায়ী আপনিই’, টুইট আক্রমণ মমতার


মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, 'মোদীবাবু, আপনি উদ্ধত। আপনার জন্যই দেশে ১২০ জনের প্রাণ চলে গেল। এই জন্য দায়ভার আপনাকেই নিতে হবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, নোট বাতিলে মানুষকে দুর্ভোগে ফেলে তিনি এখন ষড়যন্ত্র করে আন্দোলন থমকে দিতে চাইছেন। তাঁর এই অভিসন্ধি পূর্ণ হবে না। মানুষ এর যোগ্য জবাব দেবে। মানুষই তাঁকে টেনে নামিয়ে দেবে।

উল্লেখ্য, নোট বাতিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসেছন। তাঁর অভিযোগ, এই আন্দোলনে লাগাম পরাতেই সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাঁদের নেতাদের ফাঁসানো হচ্ছে। কিন্তু যতই ভয় দেখান, সিবিআই লেলিয়ে দিন তাঁকে থামানো যাবে না। নোট বাতিলের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+